বাংলাদেশকে সুপার ফোরে ওঠাতে শ্রীলঙ্কাকে জিততে হবে অথবা হারতে হবে কমপক্ষে ৬৯ রানে

শেষ ওভারে ৫টি ছক্কা মেরেছেন মোহাম্মদ নবীএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা–বাংলাদেশ ম্যাচ, সেই ম্যাচে না থেকেও আছে বাংলাদেশ। বাংলাদেশের সুপার ফোরে ওঠার চাবিকাঠি যে এই ম্যাচেই ছিল। সেই ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে আফগানরা। যার অর্থ বাংলাদেশকে সুপার ফোরে তুলতে ১৭০ করে জিততে হবে শ্রীলঙ্কাকে।

হেরে গিয়েও অবশ্য বাংলাদেশকে শেষ চারে উঠিয়ে দিতে পারে লঙ্কানরা। শ্রীলঙ্কা ১০০ বা এর কম রানে আটকে গেলেই আসালাঙ্কার দলকে নেট রান রেটে পেছনে ফেলবে বাংলাদেশ। আফগানিস্তানকে নিয়ে উঠে যাবে সুপার ফোরে।

১৬৯ দূরে থাকুক, আফগানিস্তান যে ১৫০ ছাড়াবে ১৫ ওভার শেষেও তা বোঝা যায়নি। ১৫ ওভার শেষে দলটির রান ছিল ১০১/৬। ১৬তম ওভারে মাত্র ৪ রান তুলতে পারা দলটি শেষ চার ওভারে তোলে ৬৪ রান। এই রানের অর্ধেকই আবার শেষ ওভারে তুলেছে আফগানিস্তান।

সতীর্থদের অভিনন্দন নিয়েই ড্রেসিংরুমে ফিরেছেন মোহাম্মদ নবী
এসিসি

শেষ ওভারে ওঠা ৩২ রানের ৩১–ই এসেছে মোহাম্মদ নবীর ব্যাট থেকে। শ্রীলঙ্কান স্পিনার দুনিত ভেল্লালাগেকে ওই ওভারে ৫টি ছক্কা মেরেছেন নবী। প্রথম তিন বলে ছক্কা খাওয়ার পর খেই হারানো ভেল্লালাগে চতুর্থ বলে ওয়াইড দেন। কিন্ত তাঁর পা–ও লাইন অতিক্রম করায় নো বল হয়ে যায় সেটি। ফ্রি হিটেও ছক্কা মারার পর পঞ্চম বলেও ছক্কা পেয়ে যান নবী।

আরও পড়ুন
৩২
টি–টোয়েন্টিতে এক ওভারে আফগানিস্তানের সর্বোচ্চ রান। আগের সর্বোচ্চ ২৬, ২০১৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মোহাম্মদ নবী ও নজিবউল্লাহ জাদরান।

ছয় ছক্কার সাক্ষীই না হয়ে যায় জায়েদ স্টেডিয়াম! কিন্তু হয়নি। শেষ বলটিতে ২ রান নিতে গিয়ে রানআউট হয়ে যান নবী। মাত্র ২২ বলেই ৬০ রান করে ফিরেছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক।

টসে জিতে ব্যাট করা আফগানিস্তানের শুরুটা খারাপ ছিল না। রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকউল্লাহ আতাল ২ ওভারেই তুলে ফেলেছিলেন ২৬ রান। কিন্তু তৃতীয় ওভারে নুয়ান তুষারা গুরবাজ ও করিম জানাতকে ফিরিয়ে দেওয়ার পর রান তোলার গতি হারায় আফগানরা। শেষ দিকে ঝড় তুলে নবীই আফগানদের ভালো স্কোর এনে দিলেন।

আরও পড়ুন