জেমাইমা বলেছেন, মারুফা সারা বিশ্বের মেয়েদের প্রেরণা
নারী বিশ্বকাপে জেমাইমা রদ্রিগেজের অপরাজিত ১২৭ রানের অবিশ্বাস্য ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করে ভারত ফাইনালে উঠেছে। এই জয়ে মারুফা আক্তার জেমাইমাকে প্রশংসায় ভরিয়েছেন। জবাবে জেমাইমা মারুফাকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। জেমাইমা লিখেছেন, ‘মারুফা, তোমাকে ধন্যবাদ। তুমি নিজেই একটি অনুপ্রেরণা। তুমি যা করেছে, সেটি বাংলাদেশের ও সারা দুনিয়ার মেয়েদের জন্য প্রেরণাদায়ক।’