ক্রিকেটার থেকে ফ্র্যাঞ্চাইজি দলের মালিক তাঁরা
ক্রিকেটার থেকে ফ্র্যাঞ্চাইজি দলের মালিক—এখন আর ব্যতিক্রমী কোনো ঘটনা নয়। ভারতের রাহুল দ্রাবিড় আছেন ডাবলিন গার্ডিয়ানের মালিকানায়। দক্ষিণ আফ্রিকার জন্টি রোডস, ফাফ ডু প্লেসি ও হাইনরিখ ক্লাসেন মিলে গড়েছেন রটারডাম ডকারস। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল আছেন বেলফাস্ট উলভসের সহমালিকানায়। আরেক অস্ট্রেলিয়ান ম্যাথু হেইডেন গ্লাসগো কসমিকের মালিক। নিউজিল্যান্ডের কাইল মিলস ও নাথান ম্যাককালাম মালিক এডিনবরা ক্যাসল রকারসের। অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ আছেন আমস্টারডাম ফ্লেমসের মালিকানায়।