সম্প্রচার শেষ ১১ ফেব্রুয়ারি ২০২৬

পিএসএল নিলাম

রিশাদের পর দল পেয়েছেন নাহিদ রানা ও পারভেজ

১৬: ৪৭ , ফেব্রুয়ারি ১১

শেষ হলো নিলাম

পাকিস্তান সুপার লিগের নিলাম অবশেষে শেষ হলো। বাংলাদেশের তিন খেলোয়াড় নিলামে দল পেয়েছেন। লেগ স্পিনার রিশাদ হোসেনকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে কিনেছে রাওয়ালপিন্ড।

পরে ফাস্ট বোলার নাহিদ রানাকে ৬০ লাখ রুপিতে কিনেছে পেশোয়ার জালমি। ৬০ লাখ রুপিতেই ব্যাটসম্যান পারভেজ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স।

১৬: ১৯ , ফেব্রুয়ারি ১১
নাহিদ রানা ও পারভেজ হোসেন
গ্রাফিকস: প্রথম আলো

৬০ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে পারভেজ হোসেন

পিএসএলে দল পেলেন বাংলাদেশের ব্যাটসম্যান পারভেজ হোসেনও। লাহোর কালান্দার্স ৬০ লাখ রুপিতে কিনেছে লাহোর কালান্দার্স। এর আগে নিলামে দল পেয়েছেন রিশাদ হোসেন ও নাহিদ রানাও। নিলামের আগেই মোস্তাফিজ দল পেয়ে গিয়েছিলেন।

১৫: ৫৩ , ফেব্রুয়ারি ১১

৬০ লাখ রুপিতে নাহিদ রানাকে নিল পেশোয়ার জালমি

৬০ লাখ রুপিতে বাংলাদেশের পেসার নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি। দ্বিতীয়বার তোলা হলেও কেউ আগ্রহ দেখায়নি তাসকিন আহমেদ ও সাকিব আল হাসানকে নিয়ে।

১৪: ৩৭ , ফেব্রুয়ারি ১১

অবিক্রিত আরও বাংলাদেশি ক্রিকেটার

রিশাদ হোসেন ছাড়া এখন পর্যন্ত পিএসএলের নিলামে আর কোনো বাংলাদেশি ক্রিকেটার দল পাননি। তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম হাসান, শামীম হোসেনদের নাম উঠলেও তাঁদের কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল।

১১: ২৪ , ফেব্রুয়ারি ১১

চাপম্যানের দাম ৭ কোটি রুপি

নিউজিল্যান্ডের মার্ক চাপম্যানকে ৭ কোটি রুপিতে কিনে নিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। অলরাউন্ডারদের নিয়ে নিলামে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। পাকিস্তানের ইফতেখার আহমেদ, নিউজিল্যান্ডের জিমি নিশাম আর ইংল্যান্ডের টম কারেন— সবাই রয়ে গেছেন অবিক্রিত।

০৯: ১৭ , ফেব্রুয়ারি ১১

দল পেলেন না নাহিদ রানা

নাহিদ রানার ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। এই ফাস্ট বোলারকে কেনেনি কোনো দল।

৫ কোটি ৪০ লাখ রুপিতে রাওয়ালপিন্ডি কিনেছে অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমিরকে।

০৮: ৫৫ , ফেব্রুয়ারি ১১

সালমান আগা খেলবেন করাচিতে, ফখর লাহোরে

পাকিস্তান অধিনায়ক সালমান আগা ৫ কোটি ৮৫ লাখ রুপিতে বিক্রি হয়েছেন। নিলামে তাঁকে কিনেছে করাচি কিংস। ফখর জামানকে কিনেছে লাহোর। তাঁর দাম উঠেছে ৭ কোটি ৯৫ লাখ পাকিস্তানি রুপি।

০৮: ৩৬ , ফেব্রুয়ারি ১১

অবিক্রিত সাকিব

নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি। তাঁকে নিয়ে কোনো দল আগ্রহ দেখায়নি।

০৮: ২৩ , ফেব্রুয়ারি ১১

রিশাদ এবার রাওয়ালপিন্ডিতে

রিশাদ হোসেন বিক্রি হলেন ৩ কোটি পাকিস্তানি রুপিতে। তাঁকে কিনেছে রাওয়ালপিন্ডি।

নিলামে রিশাদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। করাচির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিই পেয়েছে রিশাদকে। গত মৌসুমে রিশাদ খেলেছেন লাহোরের হয়ে। উইকেট নিয়েছিলেন ১৩টি।

০৮: ১৬ , ফেব্রুয়ারি ১১

নতুন দলে সাহিবজাদা ফারহান

৫ কোটি ৭০ লাখ পাকিস্তানি রুপিতে পিএসএলের নতুন দল শিয়ালকোটে খেলবেন পাকিস্তান ওপেনার সাহিবজাদা ফারহান।

০৮: ০৫ , ফেব্রুয়ারি ১১

নাসিম শাহ খেলবেন রাওয়ালপিন্ডির হয়ে

পাকিস্তানি পেসার নাসিম শাহর দাম উঠল ৮ কোটি ৬৫ লাখ পাকিস্তান রুপি। তাঁকে কিনেছে রাওয়ালপিন্ডি। এটি পিএসএল নিলামের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য।

০৭: ৫৬ , ফেব্রুয়ারি ১১

হারিসকে কিনল লাহোর

লাহোর কালান্দার্স ৭ কোটি ৬০ লাখ পাকিস্তানি রুপিতে হারিস রউফকে কিনেছে। পিএসএলে শুরু থেকেই লাহোরের হয়েই খেলেছেন হারিস রউফ। সব মিলিয়ে এই দলটির হয়ে ৭০টি ম্যাচ খেলেছেন হারিস রউফ।

০৭: ৩৬ , ফেব্রুয়ারি ১১

ওয়ার্নার এখন করাচির

ডেভিড ওয়ার্নারকে ৭ কোটি ৯০ লাখ পাকিস্তানি রুপিতে দলে নিল করাচি কিংস। পেশোয়ার জালমির সঙ্গে দীর্ঘ সময় লড়াই করে ওয়ার্নারকে দলে নিতে পেরেছে করাচি।

০৭: ২৮ , ফেব্রুয়ারি ১১

দল পেলেন না মিরাজ

মিরাজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তান রুপি। তবে নিলামে তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল।

০৭: ২৬ , ফেব্রুয়ারি ১১

ফাহিম ইসলামাবাদে

৮ কোটি ৫০ লাখ পাকিস্তানি রুপিতে অলরাউন্ডার ফাহিম আশরাফকে কিনল ইসলামাবাদ ইউনাইটেড। তাঁর ভিত্তিমূল্য ছিল ৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি। পিএসএলের ইতিহাসে ফাহিমই প্রথম নিলামে বিক্রি হওয়া ক্রিকেটার।

০৭: ১৯ , ফেব্রুয়ারি ১১

পিএসএল নিলাম সম্পর্কে জানতে পড়ুন...

আরও পড়ুন

স্বাগতম

পিএসএল নিলামে স্বাগতম। এবার প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দেখা যাচ্ছে নিলাম পদ্ধতি। নিলামের জন্য নিবন্ধিত হয়েছেন ৯০৩ জন ক্রিকেটার। এর মধ্যে বাংলাদেশি আছেন ৫৩ জন।