লাহোরে কী করে এলেন আমিনুল

লাহোরে আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে সাক্ষাৎ হয় বিসিবি সভাপতি আমিনুল ইসলামের। মাঝে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ৮ ফেব্রুয়ারি লাহোরে পৌঁছে হোটেলে না গিয়ে সরাসরি বসন্তের ঘুড়ি উৎসবে যোগ দেন। পিসিবি প্রধান মহসিন নাকভি তাঁকে 'চিফ গেস্ট' বানান। আমিনুল এই ঘটনাকে 'কাইট ডিপ্লোমেসি' আখ্যা দেন, যা চীনের 'পিং পং ডিপ্লোমেসি'র অনুরূপ। আামিনুল বলেন, ‘লাহোরে আমার কাছে মনে হয়েছে, এটা একটা “কাইট ডিপ্লোমেসি”।’ এই ‘ডিপ্লোমেসি’তে বাংলাদেশকে আপাতদৃষ্টিতে লাভবানই মনে হচ্ছে। ‘লাভবান’ বলতে ভারতের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ করে বিশ্বকাপ না খেলেও ক্ষতিগ্রস্ত না হওয়া।