২০২৫ সালে ৮১ উইকেট, হ্যাডলির রেকর্ড এখন ডাফির, বিশ্ব রেকর্ড কার

২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ৮১ উইকেট পেয়েছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফিএএফপি

মাউন্ট মঙ্গানুইয়ে আজ ৫ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়েছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। তিন ম্যাচের সিরিজে তৃতীয়বার ইনিংসে ৫ উইকেট নেওয়া ৩১ বছর বয়সী বোলার বড় একটি রেকর্ডও গড়েছেন আজ। কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলিকে ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড এখন ডাফির।

২০২৫ সালে তিন সংস্করণ মিলিয়ে ৩৬ ম্যাচে ৮১ উইকেট পেয়েছেন ডাফি। ১৯৮৫ সালে ২৩ ম্যাচে ৭৯ উইকেট পেয়েছিলেন হ্যাডলি।

এ বছরই টেস্ট অভিষিক্ত ডাফি ৪ টেস্টে ২৫ উইকেট, ১১ ওয়ানডেতে ২১ উইকেট ও ২১ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৫ উইকেট নিয়েছেন। হ্যাডলি ১৯৮৫ সালে ১০ টেস্টে ৬৪টি ও ১৩ ওয়ানডেতে ১৫ উইকেট পেয়েছিলেন।

নিউজিল্যান্ডের রেকর্ড ভাঙলেও ডাফি সব দেশ মিলিয়ে বেশ পেছনেই। মোট ৮০ জন বোলার এক পঞ্জিকাবর্ষে ৮১ বা এর বেশি উইকেট পেয়েছেন। এর মধ্যে তিনি অন্য আটজনের সঙ্গে যৌথভাবে ৭২ নম্বরে অবস্থান করছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট মুত্তিয়া মুরালিধরনের
ছবি: আইসিসি

এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বিশ্ব রেকর্ড মুত্তিয়া মুরালিধরনের। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক ২০০১ সালে শ্রীলঙ্কার হয়ে ৪৫ ম্যাচে ১৩৬ উইকেট নেন। ১২ টেস্টে ৮০ উইকেট নেওয়া অফ স্পিনার ৩৩ ওয়ানডেতে নিয়েছিলেন বাকি ৫৬ উইকেট। মুরালি ভেঙেছিলেন ১৯৯৪ সালে অস্ট্রেলিয়ার লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের গড়া ১২০ উইকেটের রেকর্ড।

আরও পড়ুন

আন্তর্জাতিক ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে ১০০ বা এর বেশি উইকেট পাওয়ার ঘটনা ১২১টি। বাংলাদেশ, নিউজিল্যান্ড, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড—টেস্টে খেলুড়ে এই পাঁচ দেশের কেউ এক বছরে ১০০ উইকেট পাননি।

কোন দেশের কার রেকর্ড (টেস্ট খেলুড়ে দল)

২০১০ সালে ৭৭ উইকেট পেয়েছিলেন সাকিব আল হাসান। যা বাংলাদেশের রেকর্ড হিসেবে টিকে আছে এখনো
এএফপি
আরও পড়ুন

২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফিই। ৬৫ উইকেট নিয়ে ডাফির সতীর্থ ম্যাট হেনরি ও জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি আছেন এরপরই।

২০২৫ সালে সবচেয়ে বেশি উইকেট


*এ বছর বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন (৫০টি)।

আরও পড়ুন