মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিকুর রহিম
ইরান-ইসরায়েল সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে, যার ফলে একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা ফ্লাইট স্থগিত করেছে। এমন পরিস্থিতিতে ওমরাহ শেষে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার পথে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, "একমাত্র আল্লাহই জানেন কখন ফিরতে পারব।" বিমান বাংলাদেশও মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে ফ্লাইট স্থগিত করেছে।