না জমেই শেষ হচ্ছে বিশ্বকাপের বিকল্প

অদম্য বাংলাদেশ টি–টুয়েন্টির ফাইনালে আজ লিটন দাসের ধূমকেতুর মুখোমুখি নাজমুল হোসেনের দুর্বারশামসুল হক

বিশ্বকাপের বিকল্প কিছুই হতে পারে না। তবু বিসিবি চেয়েছিল, বিশ্বকাপে যেহেতু যাওয়া হচ্ছে না, ঘরোয়া একটা টুর্নামেন্টই খেলুক ক্রিকেটাররা। অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ব্যাপার, যদিও টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল ক্রিকেটারদের বিশ্বকাপ না খেলার আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে দেওয়া।

আজ সন্ধ্যায় ধূমকেতু একাদশ আর দুর্বার একাদশের ফাইনাল দিয়ে শেষ হতে চলা তিন দলের টুর্নামেন্ট অদম্য বাংলাদেশ টি–টুয়েন্টি কাপে তাই শুধু প্রাইজমানিই রাখা হয়েছে আড়াই কোটি টাকার মতো। সঙ্গে প্রতিদিন ম্যাচের আগে গানবাজনার ঝংকার তুলে একটু উন্মাদনা আনার চেষ্টাও ছিল। এতে আগ্রহী হয়ে যদি কিছু কিছু দর্শক আসেন গ্যালারিতে। ফাইনালের আগে অবশ্য গান–বাজনা থাকছে না। তবে খেলা শেষে হবে আতশবাজির উৎসব।

বিসিবির আশা ছিল, আজ ফাইনালে মোটামুটি ভালো দর্শক হবে। যদিও কাল সন্ধ্যায় ফাইনালের টিকিট বিক্রিতেও মন্দার খবরই পাওয়া গেছে।
গানের অনুষ্ঠানও দর্শক টানতে পারেনি শেরেবাংলায়
প্রথম আলো

অবশ্য শুধু গান শুনিয়ে, বাজি ফুটিয়ে আর আলোর ফোয়ারা ছড়িয়ে কী উৎসব হয়! উৎসব দেখার দর্শক হলো কোথায় এই টুর্নামেন্টে! দর্শক সমাগমের দিক দিয়ে খুব একটা সাড়া পায়নি অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ। প্রথম ম্যাচে ৩ লাখ টাকার কিছু বেশি এবং দ্বিতীয় ম্যাচে বিক্রি হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকার টিকিট। বিসিবির আশা ছিল, আজ ফাইনালে মোটামুটি ভালো দর্শক হবে। যদিও কাল সন্ধ্যায় ফাইনালের টিকিট বিক্রিতেও মন্দার খবরই পাওয়া গেছে। মাঠের ক্রিকেটেও দেখা যায়নি তেমন প্রতিদ্বন্দ্বিতা। সব মিলিয়ে না জমেই শেষ হচ্ছে ‘বিশ্বকাপের বিকল্প।’

আরও পড়ুন
প্রথম পর্বে ধূমকেতুকে হারিয়েছে দুর্বার
প্রথম আলো

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের ফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নাজমুল হোসেনের দল দুর্বার একাদশ এবং লিটন দাসের নেতৃত্বে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া ধূমকেতু একাদশ। লিগ পর্বে অপরাজিত থেকেই ফাইনালে এসেছে দুর্বার। অন্যদিকে ধূমকেতু জিতেছে দুই ম্যাচের একটিতে, আকবর আলীর নেতৃত্বে খেলা দুরন্তের বিপক্ষে।