টেক্টর-টাকারের প্রতিরোধ, বাংলাদেশের প্রাপ্তি ১ উইকেট

মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত একমাত্র সাফল্য শরীফুলেরছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সংবাদ সম্মেলনে এসে ইনিংস পরাজয় আটকানোর ব্যাপারে আশার কথা শুনিয়ে আয়ারল্যান্ড অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন বলেছিলেন, দশ নম্বরে আসা গ্রাহাম হিউমও ব্যাট করতে পারেন। তৃতীয় দিনে এখন পর্যন্ত অবশ্য হিউম পর্যন্ত যেতে হয়নি তাদের, ১ উইকেট হারিয়েই প্রথম সেশন পার করেছে তারা। ৫ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের রান ৯৩।

আরও পড়ুন

এ সেশনে ৩০ ওভারে ৬৬ রান তুলেছে আয়ারল্যান্ড, বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৬২ রানে পিছিয়ে তারা। প্রথম ইনিংসে ফিফটি করা হ্যারি টেক্টর ৪৩ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নবিরতিতে গেছেন, তাঁর সঙ্গী লরকান টাকার ব্যাটিং করছিলেন ২৪ রানে। দুজনের জুটি ১৪.৫ ওভার ব্যাটিং করে অবিচ্ছিন্ন ৪২ রানে।

হ্যারি টেক্টর প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের সামনে
ছবি: শামসুল হক

দ্বিতীয় ওভারেই একটা সুযোগ দিয়েছিলেন হ্যারি টেক্টর, তাইজুল ইসলামের বলে কট বিহাইন্ডের সে সুযোগ অবশ্য নিতে পারেননি লিটন দাস। প্রথম ৩ ওভারে ১ রান আসার পর তাইজুলকেই লং অন দিয়ে ছক্কা মেরে কাটা ঘায়ে নুনের ছিটা দেন টেক্টর।

আরও পড়ুন

পিটার মুর এরপর কাভার দিয়ে দারুণভাবে গ্যাপ বের করে চার মারেন তাইজুলকে, সাকিবের জায়গায় বোলিংয়ে আসা মিরাজকে রিভার্স সুইপে চার মারেন টেক্টর। এসব বাদ দিলে টেক্টর ও মুরের মানসিকতা ছিল পরিষ্কার—টিকে থাকাটাই মূল। সেটি তাঁরা করছিলেনও, দিনের প্রথম ১৫ ওভারে ওঠে মাত্র ২৪ রান।

হ্যারি টেক্টরকে সঙ্গ দিচ্ছেন টাকার
ছবি: শামসুল হক

এরপরই আর ধৈর্য ধরে রাখতে পারেননি মুর। পানি পানের বিরতির ঠিক আগে তাইজুলের জায়গায় আসা পেসার শরীফুল ইসলামের অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়ে কট বিহাইন্ড হন ৭৮ বলে ১৬ রান করা মুর, যে বলটি চাইলে অনায়াসেই ছেড়ে দিতে পারতেন তিনি। মুরের আউটে ভাঙে ৩৮ রানের জুটি, যেটি টিকেছিল প্রায় ২৬ ওভার।

একটির বেশি উইকেট ফেলতে না পারার হতাশা সাকিবদের
ছবি: শামসুল হক

মুর ফেরার পর লরকান টাকারকে নিয়ে জুটি গড়েন টেক্টর। দুজনের শুরুটা তুলনামূলক দ্রুতগতির ও ইতিবাচকই ছিল। মিরাজকে রিভার্স সুইপের পর তাইজুলকে সুইপ করে চার মারেন টাকার, পরে ইবাদতকে পরপর দুটি পুল শটে মারেন চার। টেক্টর পরপর দুই বলে বাউন্ডারি পান শরীফুলের বলে।

আরও পড়ুন

তাইজুল অবশ্য একটু ঝামেলায় ফেলেন টেক্টরকে, টার্ন সামলাতে গিয়ে একাধিকবার ইনসাইড-এজ হন তিনি। তবে বিপদ ঘটেনি তাঁর। পেসার খালেদ আহমেদ ছাড়া ঘুরিয়ে–ফিরিয়ে সবাইকেই আনেন সাকিব, তবে সফল শুধু শরীফুলই।