- ১৭১ রানের লক্ষ্য...
- সাইফউদ্দিনের দ্বিতীয় উইকেট
- কত করবে জিম্বাবুয়ে
- ৪৪ রানে ফিরলেন বেনেট
- সাইফউদ্দিন এনে দিলেন দ্বিতীয় উইকেট
- পাওয়ার প্লে
- নাহিদ রানা!
- চাপে বাংলাদেশ
- টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
৩২ রানে হার!
প্রথম টি–টুয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ। টপ অর্ডারদের হারানোর পর ইয়াসির আলীর ব্যাটে অনেক্ষণ আশা বেঁচে ছিল। শেষ ৩ ওভারে ৫ উইকেট হাতে রেখে দরকার ছিল ৪১ রান। কিন্তু ৮ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ম্যাচটাও হেরেছে তারা। এই সফরে টেস্ট, ওয়ানডের পর এবার টি–টুয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ। আগামী পরশু দ্বিতীয় টি–টুয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
ইয়াসিরের ফিফটি
৩ বছর পর টি–টুয়েন্টিতে ফিরেছেন এই ম্যাচ দিয়ে। এই ম্যাচে ফিফটি পেয়েছেন ইয়াসির। দলকে জেতানোর লড়াইটাও এখন তাঁর কাঁধে। ম্যাচ জিততে ২৫ বলে দরকার ৪৮ রান।
হৃদয়
তাওহিদ হৃদয়ও আউট হয়ে গেলেন। ভেঙে গেল তাঁর সঙ্গে ইয়াসির আলীর ২৯ বলে ৩৯ রানের জুটি। দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলার পর এই জুটিতে ভর করেই ঘুরে দাঁড়ানোর আশা দেখছিল তারা। কিন্তু মুসেকাইয়ার বলে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়েছেন হৃদয়। ১৩ বলে হৃদয় করেছেন ১৪ রান।
৫০ হলো
৬ ওভার পার হওয়ার পর বাংলাদেশ পঞ্চাশ পেরিয়েছে। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানই আউট হয়ে গেছেন। এখন উইকেট তাওহিদ হৃদয় ও ইয়াসির আলী। তারা খুব একটা ঝুঁকি নিচ্ছেন না এখনও। জয়ের জন্য ৭৮ বলে ১১৯ রান দরকার।
শুরুটা ভালো হলো না
রান তাড়ায় শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম ৩ ওভারে ২২ রান এসেছিল। চতুর্থ ওভারে তারা হারিয়ে ফেলল উইকেটও। এনগারাভার লাফিয়ে ওঠা বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সাইফ। ১৫ বল খেলে ১২ রান করে তিনি আউট হয়েছেন। এই ওভারেই আউট হয়ে গেছেন আরেক ওপেনার তানজিদ হাসানও। তিনিও বাউন্সারটা তুলে মারতে গেলে টাইমিংটা ঠিকঠাক হয়নি, উইকেটকিপারের হাতে ক্যাচ গেছে।
১৭১ রানের লক্ষ্য...
আগের ৩ ওভারে ৮ রান দিয়েছিলেন নাহিদ রানা। শেষ ওভারে তিনিই দিয়েছেন ১৮ রান। বাংলাদেশের বাকি বোলারদেরও আজ দিনটা ভালো কাটেনি। পুরো ২০ ওভার খেলে জিম্বাবুয়ে করেছে ১৭০ রান। শুরুর ঝড়ে ভিতটা গড়ে দিয়ে গিয়েছিলেন দুই ওপেনার। সেটির ওপর দাঁড়িয়েই শেষটা করেছেন রায়ান বার্ল ও ব্রেড ইভান্স। ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট পাওয়া নাহিদই দলের সেরা বোলার।
রানার ম্যাজিক
ইনিংসের ১৮তম ওভারে বোলিং করতে এসে টানা দুই বলে দুই উইকেট নিয়েছেন নাহিদ রানা। ওভারের দ্বিতীয় বলে শুম্বার পর তৃতীয় বলে আউট করেছেন মুসেকিওয়াকে।
৩ ওভারে ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন নাহিদ রানা।
সাইফউদ্দিনের দ্বিতীয় উইকেট
ফিরলেন রাজা। ১৩ বলে ২০ রান করেছেন তিনি। ১৬ ওভার শেষে জিম্বাবুয়ের রান ১৩২ ।
কত করবে জিম্বাবুয়ে
১৩ ওভারে ৩ উইকেটে ১০৫ রান তুলেছে জিম্বাবুয়ে। এখনো ওভার বাকি ৭টি। উইকেটে। ক্রিজে আছেন রায়ার্ন বার্ল ও সিকান্দার রাজা।
৪৪ রানে ফিরলেন বেনেট
জিম্বাবুয়ে: ১১ ওভারে ৯১/৩
৩০ বলে ৪৪ রান করে নাহিদ রানার বলে আউট ব্রায়ান বেনেট। উইকেটে এসেছেন রায়ান বার্ল।
সাইফউদ্দিন এনে দিলেন দ্বিতীয় উইকেট
সাইফউদ্দিনের হাত ধরে এল দ্বিতীয় উইকেট। এবারও ক্যাচ আউট। ২০ বলে ২০ রান করে মায়ার্স আউট হয়েছেন। ৯ ওভারে জিম্বাবুয়ের রান এখন ২ উইকেটে ৭৬।
পাওয়ার প্লে
পাওয়ার প্লের ৬ ওভার শেষ হয়েছে। জিম্বাবুয়ে তুলেছে ৫৪ রান। রান তোলার শুরুর গতিটা কিছুটা থমকে গেছে উইকেট হারানোর পর। নাহিদ রানাই এখনও দলের একমাত্র সফল বোলার।
নাহিদ রানা!
আগের ৩ ওভারে সফল হয়নি বাংলাদেশ। নাহিদ রানা আসতেই উইকেট পেয়ে গেল বাংলাদেশ! ৯ বলে ১৪ রান করে মারুমানি আউট হয়ে গেছে ক্যাচ তুলে দিয়ে। আগের দুই ওভারে মেহেদী ১৬ ও নাসুম ১৫ রান দিলেও এই ওভারে নাহিদ রানা দিয়েছেন মাত্র ১ রান।
চাপে বাংলাদেশ
৩ ওভারে ৩৮ রান তুলে ফেলেছে জিম্বাবুয়ে। দুর্দান্ত একটা শুরু পেয়েছে তারা। বাংলাদেশ চাপে আছে। তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মেহেদী হাসান করেছেন এই তিন ওভার।
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
বুলাওয়েতে টি–টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। টস জিতে বোলিং বেছে নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। চোট কাটিয়ে না উঠায় এই ম্যাচে নেই টি–টুয়েন্টির নিয়মিত অধিনায়ক লিটন দাস। এই ম্যাচে কিপিং করবেন নুরুল হাসান।
বাংলাদেশ একাদশ: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও সাইফ উদ্দিন।