নারী বিশ্বকাপে পাকিস্তানকে বধ করে বাংলাদেশের শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে ২০২৫ বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। কলম্বোতে পাকিস্তানকে ১২৯ রানে অলআউট করে ৭ উইকেটে জিতেছে নিগার সুলতানার দল। অভিষেকে রুবাইয়া হায়দার ৮ চারে ৭৭ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন, যা মেয়েদের ওয়ানডে অভিষেকে বাংলাদেশের ব্যাটারদের সর্বোচ্চ। মারুফা আক্তার প্রথম ওভারে ২ উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেন। স্বর্ণা ৩.৩ ওভারে ৫ রানে ৩ উইকেট নেন।