সরাসরি

টি–টুয়েন্টি বিশ্বকাপ

পাকিস্তান নিউজিল্যান্ড: শুরু হয়েছে ওভার কাটা

১৪: ০৭

ওভার কাটা হবে কখন?

৩৬ মিনিট পেরিয়ে গেছে। ম্যাচ এখনও শুরু করা যায়নি। ওভার কাটা হবে এক ঘণ্টার একটু বেশি সময় পরও খেলা শুরু না করা গেলে। তা হওয়ার সম্ভাবনাই এখন বেশি। কারণ কলম্বোতে ভারি বৃষ্টি কমেনি।

১৩: ৩৪

ঠিক সময়ে খেলা শুরু হয়নি

বৃষ্টিতে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। টসের সময় শুরু হওয়া বৃষ্টিতে পুরো মাঠ কাভারে ঢেকে দেওয়া হয়েছিল। এখনও তেমনই আছে। ক্রিকইনফো জানিয়েছে, ভারি বৃষ্টি হচ্ছে। দ্রুতই তাই খেলা শুরু হচ্ছে না।

১৩: ১৭

পুরো মাঠই ঢেকে দেওয়া হয়েছে

কাভারে ঢেকে দেওয়া হয়েছে পুরো মাঠ। টসের সময় অবশ্য বৃষ্টির মাত্রা তেমন ছিল না। বৃষ্টি সময় মতো না থামলে খেলা শুরু হওয়াও যে পিছিয়ে যাবে, তা বোধ হয় না বললেও চলছে।

১৩: ০৪

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে পাকিস্তান। কলম্বোয় টসের সময়ই নেমেছে বৃষ্টি। দুই পেসার নিয়ে নামছে পাকিস্তান। দলটির অধিনায়ক সালমান আগা টসের সময়ই বলেছেন, সেরা খেলাটা খেলতে হবে তাদের, স্পিনাররা রাখবেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়েছেন, তাঁর দলও তৈরি।

১১: ২২

শুরু হচ্ছে সুপার এইটের লড়াই

সবাইকে স্বাগত!

গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে। ২০ দল থেকে টি–টুয়েন্টি বিশ্বকাপে এখন টিকে আছে ৮ দল। দুই গ্রুপে দুটি করে চার দল যাবে সেমিফাইনালে। আজ সুপার এইটের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।