- ভারতের সহজ জয়
- টানা দুই উইকেট
- ‘স্পেশাল’ বেনেট
- বুমরাকে ছক্কা মেরে বেনেটের ফিফটি
- শেষ ১০ ওভারে দরকার ১৮৪
- প্রথম উইকেট হারাল জিম্বাবুয়ে
- রান তুলতে হিমশিম জিম্বাবুয়ের
- ভারতের ২৫৬
- ভারতের রান ২০০ ছাড়াল
- সূর্যকুমারের ৩৩
- অভিষেকের ৫৫
- পাওয়ার প্লেতে ভারতের রান ৮০
- ২৪ রানে ফিরলেন স্যামসন
- ভারতের দারুণ শুরু
- টস
ভারতের সহজ জয়
জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের জয়টাই প্রত্যাশিত ছিল। বিশেষ করে ব্যাটিংয়ে ২৫৬ রান তোলার পর। জিম্বাবুয়ে ব্যাটিংটা খারাপ করেনি। রান তাড়ায় তারা করেছে ১৮৪। এরপরও দলটি হেরেছে ৭২ রানে।
ভারতের জয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে জিম্বাবুয়ে। সেমিফাইনালে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা।
আর ১ মার্চের ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ পরিণত হয়েছে কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচে যারা জিতবে তারাই এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে যাবে।
দল হারলেও দারুণ পারফর্ম করেছেন ওপেনার ব্রায়ান বেনেট। অপরাজিত ছিলেন ৯৭ রানে। এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপে বেনেটের রান এখন ২৭৭, যা দ্বিতীয় সর্বোচ্চ। আউট হয়েছেন মাত্র এক ইনিংস, তাই বেনেটের গড়টাও—২৭৭।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ২৫৬/৪ (অভিষেক ৫৫, পান্ডিয়া ৫০*; রাজা ১/২৯, মুজারাবানি ১/৪৩)। জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৮৪/৬ (বেনেট ৯৭*, রাজা ৩১; অর্শদীপ ৩/২৪, অক্ষর ১/৩৫)। ফল: ভারত ৭২ রানে জয়ী। ম্যাচসেরা: হার্দিক পান্ডিয়া
টানা দুই উইকেট
বেনেটের সঙ্গে ৭২ রানের জুটি গড়েছিলেন রাজা। ৩১ রান করা রাজার বিদায়ে ভেঙেছে সেই জুটি। অর্শদীপের করা একই ওভারে আউট হয়েছেন শূন্য করা রায়ান বার্ল।
‘স্পেশাল’ বেনেট
৪৮*, ৬৪*, ৬৩*, ৫ এর পর আজ ৪৮ বলে এখন পর্যন্ত অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলেছেন বেনেট।
জিম্বাবুয়ে হয়তো জয় পাবে না, তবে বেনেটের ইনিংসে হারের ব্যবধান কমছে জিম্বাবুয়ের।
৪ ওভারে জিম্বাবুয়ের দরকার ১১৩ রান।
বুমরাকে ছক্কা মেরে বেনেটের ফিফটি
১৩তম ওভারের দ্বিতীয় বলে যশপ্রীত বুমরাকে ছক্কা মেরে ফিফটিতে পৌঁছেছেন ব্রায়ান বেনেট। এবারের বিশ্বকাপে এটি তাঁর তৃতীয় ফিফটি।
শেষ ১০ ওভারে দরকার ১৮৪
জিম্বাবুয়ে: ১০ ওভারে ৭৩/২। লক্ষ্য: ২৫৭।
বিশাল লক্ষ্য তাড়ায় ক্রমেই পিছিয়ে পড়ছে জিম্বাবুয়ে। প্রথম ১০ ওভারে উঠেছে ৭৩ রান, পরের দশ ওভারে দরকার দ্বিগুণেরও বেশি রান—১৮৪।
দশম ওভারে মায়ার্সের উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে, যিনি ৯ বলে করতে পেরেছেন ৬ রান।
প্রথম উইকেট হারাল জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে: ৭ ওভারে ৪৮/১। লক্ষ্য: ২৫৭।
বড় রানের চাপ মাথায় নিয়ে জিম্বাবুয়ের শুরুটা হয়েছে অনেকটাই ম্যাড়মেড়ে। ফিল্ডিং বাধ্যবাধকতার পাওয়ারপ্লেতে দুই ওপেনার তুলতে পেরেছেন ৩৬ বলে ৪৪ রান। এরপর সপ্তম ওভারেই আউট হয়েছেন মারুমানি।
অক্ষর প্যাটেলের বলে কাভার–পয়েন্টে কিষানের ক্যাচ হয়েছেন তিনি। ফেরার আগে ২০ বলে করেছেন ২০ রান। নতুন ব্যাটসম্যান ডিওন মায়ার্স।
রান তুলতে হিমশিম জিম্বাবুয়ের
জিম্বাবুয়ে: ৫ ওভারে ৩৩/০। লক্ষ্য: ২৫৭।
ওভারপ্রতি দরকার ১২ রানের বেশি হারে। কিন্তু জিম্বাবুয়ে প্রথম ৫ ওভারে তুলতে পেরেছে মাত্র ৬.৬০ গড়ে। রান তুলতে রীতিমতো হিমশিম খাচ্ছেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি।
ভারতের ২৫৬
টি–টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রান তুলল ভারত। তাদের তোলা ২৫৬ রান টি–টুয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ। গত ২৩ ফেব্রুয়ারি এই জিম্বাবুয়ের বিপক্ষেই ২৫৪ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তা আজ ছাড়িয়ে গেছে ভারত।
ভারত ২৫৬ রান তুলেছে যৌথভাবে। ফিফটি করেছেন দুজন—হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মা। বাকি সবাই নিজের কাজ করেছেন। ব্যাটিং করেছেন এদের মধ্যে সবচেয়ে কম রান করেছেন স্যামসন, ২৪। সবার স্ট্রাইক রেট ছিল ১৫০ এর বেশি।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ২৫৬/৪ (অভিষেক ৫৫, পান্ডিয়া ৫০; রাজা ১/২৯, মুজারাবানি ১/৪৩)
ভারতের রান ২০০ ছাড়াল
ইনিংসের ৩ ওভার বাকি থাকতেই ভারতের রান ৪ উইকেটে ২০১। উইকেটে আছেন হার্দিক পান্ডিয়া ও তিলক বার্মা। দেখা যাক বাকি তিন ওভারে কত রান নিতে পারেন।
সূর্যকুমারের ৩৩
ভারত: ১৫ ওভারে ১৭৬/৪
নিজের কাজটা করেছেন সূর্যকুমার। চার নম্বরে নেমে ১৩ বলে করেছেন ৩৩ রান। এনগারাভার বলে সূর্যের ক্যাচটা নিয়েছেন সেই মুসেকিওয়াই।
অভিষেকের ৫৫
ভারত: ১৪ ওভারে ১৬১/৩
টানা ৩ ম্যাচে শূন্য, এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ রান। বেশ চাপেই ছিলেন অভিষেক। আজ জিম্বাবুয়ের বিপক্ষে ৫৫ রানের ইনিংস খেলে সেই চাপের জবাব দিয়েছেন অভিষেক।
এবার মুজারাবানি
সূর্যকুমারকে জীবন দিলেন মুজারাবানি। ৮ রানে জীবন পেয়েছেন ভারতীয় অধিনায়ক।
অভিষেকের ফিফটি ও কিষানের উইকেট
ভারত: ১১ ওভারে ১২৫/২
২৬ বলে ফিফটি করলেন অভিষেক। টি–টুয়েন্টিতে এটি তাঁর অষ্টম ফিফটি। টি–টুয়েন্টি বিশ্বকাপে প্রথম।
অভিষেকের ফিফটির পরই ৩৮ রান করে সিকান্দার রাজার বলে আউট হয়েছেন কিষান।
জীবন পেলেন কিষান
আবার সেই তাশিঙ্গা মুসেকিওয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ক্যাচ ছাড়া এই ক্রিকেটার আজ কিষানের ক্যাচ ছেড়েছেন। ২৬ রানে জীবন পেয়েছেন তিনি।
পাওয়ার প্লেতে ভারতের বড় জয়
পাওয়ার প্লেতে ভারতের রান ৮০
অভিষেক ইজ ব্যাক!
পাওয়ার প্লেতে অভিষেক বল খেলেছেন মাত্র ১৩টি। রান করেছেন ৩৩*। আউট হওয়া স্যামসন খেলে গেছেন ২৪ রানের ইনিংস। তিন নম্বরে নামা ঈশান কিষান ৯ বল খেলে করেছেন ১৫*।
তাতেই ভারতের রান ৬ ওভার শেষে ৮০।
২৪ রানে ফিরলেন স্যামসন
দলে ফিরে বড় ইনিংস খেলতে পারেননি স্যামসন। ১৫ বলে ২৪ রান করে মুজারাবানির বলে মিডউইকেটে ক্যাচ দিয়েছেন।
ভারতের দারুণ শুরু
ভারত: ৩ ওভারে ৪৬/০
টি–টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে দলে আজই প্রথম সুযোগ পেয়েছেন পেসার মাপোসা। শুরুটা তাঁর মোটেই ভালো হয়নি। নিজের প্রথম ওভারেই তিনি দিয়েছেন ২৩ রান।
সবমিলিয়ে ভারত ৩ ওভারে রান তুলেছে ৪৬। ঝড়টা দুই ওপেনার স্যামসন ও অভিষেক ভাগাভাগি করেই তুলছেন।
স্যামসন ২৪, অভিষেক ১৬ রানে অপরাজিত।
টস
চেন্নাইয়ে টসে হেরে ব্যাটিং করবে ভারত। দলে পরিবর্তন দুটি। ওয়াশিংটসন সুন্দরের জায়গায় দলে এসেছেন অক্ষর প্যাটেল, রিংকু সিংয়ের জায়গায় সঞ্জু স্যামসন।
জিম্বাবুয়ে দলে একটি পরিবর্তন। বাদ পড়েছেন লেগ স্পিনার ক্রেমার, সুযোগ পেয়েছেন পেস বোলার তিনাশে মাপোসা।