এখনই বাবর-শাহিনকে নিয়ে ভাবছেন স্মিথ

বাবর আজম ও শাহিন আফ্রিদিছবি: টুইটার থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে অস্ট্রেলিয়ার ব্যস্ততার অভাব নেই। ৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে ভারতের বিপক্ষে। অস্ট্রেলিয়ার সামনে আবারও টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল হওয়ার হাতছানি। এর পরপরই অ্যাশেজ। ইংল্যান্ডের বিপক্ষে মর্যাদার লড়াই। সেটি শুরু হবে ১৬ জুন এজবাস্টন টেস্ট দিয়ে।

কিন্তু স্টিভ স্মিথ এত কিছুর মধ্যেও পাকিস্তানকেও মাথায় রেখেছেন। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে তিন টেস্টের সিরিজ ‘বেনো-কাদির ট্রফি’তে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। স্মিথ ভাবছেন পাকিস্তানের দুই ‘বিপজ্জনক’ ক্রিকেটারকে নিয়ে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার টুইটার হ্যান্ডলে এই সিরিজ নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন স্মিথ। তিনি এই ভিডিওতে পাকিস্তানের দুই তারকা বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদির ব্যাপারে নিজের ভাবনার কথা জানিয়েছেন। তাঁর কথা, এই দুই ক্রিকেটারকে নিয়ে অস্ট্রেলিয়া দলের চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ আছে।

ছবিটি গত বছরের। অনুশীলনে শাহিনের সঙ্গে কী নিয়ে যেন কথা বলছিলেন স্মিথ
ছবি: টুইটার থেকে

বাবর দিনে দিনে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন বলেই মত বাবরের, ‘বাবর দুর্দান্ত এক খেলোয়াড়। কয়েক বছর ধরেই বাবর দিনে দিনে উন্নতি করছে। তার প্রতি আলাদা করেই মনোযোগ দিতে হবে। বাবর খুবই বিপজ্জনক ক্রিকেটার। সে বড় বড় ইনিংস খেলে এবং খুব দ্রুতগতিতে রান করে।’

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় পাকিস্তানের আগের সফরের তুলনায় শাহিন শাহ আফ্রিদি নিজেকে অনেক ওপরে নিয়ে গেছেন বলেই মনে করেন স্মিথ, ‘আগেরবার অস্ট্রেলিয়াতে যে শাহিনকে দেখেছিলাম, তার চেয়ে নিজেকে অনেক ওপরে নিয়ে গেছে। ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে সুইং করে বল ভেতরে নেওয়াটা শাহিনের বড় শক্তি ও অস্ত্র।’

আরও পড়ুন