মূল একাদশে নয়, বদলি তালিকায় লিটন

প্রথম ম্যাচে ৪ রান করেছিলেন লিটন দাসছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএল অভিষেকে মুখোমুখি হওয়া প্রথম বলেই চার মেরেছিলেন লিটন দাস। ২০ এপ্রিল দিল্লিতে দিল্লির বিপক্ষে বাংলাদেশের ওপেনার এরপর আরও ৩ বল খেলে কোনো রান যোগ করতে পারেননি। হেরেছিল কলকাতাও। সেই লিটনকে আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম একাদশে রাখেনি কলকাতা নাইট রাইডার্স। তবে বদলি পাঁচ খেলোয়াড়ের তালিকায় আছে লিটনের নাম।

ইডেন গার্ডেনে আজ টস জিতে ফিল্ডিং নিয়েছে কলকাতা। মূল একাদশে লিটনের জায়গায় কলকাতা নিয়েছে নামিবিয়ান তারকা ডেভিড ভিসাকে।  লিটন ছাড়াও বদলি তালিকায় আছেন অনুকূল রায়, বৈভব অরোরা, ভেংকটেশ আইয়ার ও মানদীপ সিং।

আরও পড়ুন