পাকিস্তানের ভারত বয়কটের সিদ্ধান্তে শঙ্কিত বিসিবিও
টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কোনো কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি পাকিস্তান। তবে তাদের এ সিদ্ধান্ত শুধু এই দুটি দেশ নয়, বিশ্ব ক্রিকেটেই প্রভাব ফেলবে। সেই আঁচ থেকে বাদ যাবে না বাংলাদেশও। পাকিস্তানের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিসিবির কোনো পরিচালকই নাম প্রকাশ করে কথা বলতে চাননি। তবে পাকিস্তানের এমন সিদ্ধান্তের পর সম্ভাব্য আর্থিক ক্ষতি নিয়ে চিন্তায় আছেন সবাই-ই। বিসিবির মূল আয়ের উৎসই যে আইসিসির লভ্যাংশ!