রাজশাহীর মাঠের আন্তর্জাতিক অভিষেক, টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশের বিপক্ষে টস জিতেছে শ্রীলঙ্কাবিসিবি

বাংলাদেশের ১৩তম আন্তর্জাতিক ভেন্যু হিসেবে যাত্রা শুরু করল রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। আজ সোমবার সকালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে এই মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা নারী দলের অধিনায়ক চামারি আতাপাত্তু। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে ৩ উইকেটে ১৪৯ রান তুলেছে শ্রীলঙ্কা।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এর আগে বয়সভিত্তিক ও ইমার্জিং দলের খেলা হলেও দুটি জাতীয় দলের অংশগ্রহণে আন্তর্জাতিক ম্যাচ হয়নি কখনো। বাংলাদেশ–শ্রীলঙ্কা নারী দলের সিরিজে তিনটি ম্যাচই হবে রাজশাহীতে। পরের দুটি ম্যাচ ২২ ও ২৫ এপ্রিল।

এরপর দুই দলের সিলেটে তিনটি টি–টুয়েন্টি খেলার কথা রয়েছে।