এক দিন বৃষ্টিতে এমসিজিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ নাকি বৃষ্টিকাপ! এ নিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চারটি ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে, আগের সাত আসর মিলিয়ে পরিত্যক্ত হয়েছিল মাত্র ৫টি ম্যাচ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ হওয়ার কথা ছিল দুটি ম্যাচ—আফগানিস্তান-আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। কোনো ম্যাচেই হতে পারেনি টস। বৃষ্টিস্নাত এমসিজির দিনের গল্পটা ছবিতে—
১ / ১৬
বৃষ্টিতে অনিশ্চিত খেলা, এর মাঝেই হাসির কিছু খুঁজে পেলেন আইরিশরা।
এএফপি
২ / ১৬
বৃষ্টিতে খেলার ‘অ্যাকশন’ থাকে না, তবে দেখা মেলে এমন কিছু ছবির…
এএফপি
৩ / ১৬
আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী ও আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বলবার্নির সঙ্গে আম্পায়ারের আলোচনা। খেলা শুরু করা সম্ভব নয়, হয়তো সে বার্তাই দেওয়া হচ্ছিল দুজনকে।
এএফপি
৪ / ১৬
আপনার, আমার, সবার অবস্থা যখন ব্যারি ম্যাকার্থির মতো।
এএফপি
৫ / ১৬
টানা দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেল আফগানিস্তানের। খেলা দেখতে আসা সমর্থকদের প্রাপ্তি হয়তো আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবীর সঙ্গে এ সেলফিই!
এএফপি
৬ / ১৬
বৃষ্টিতে সব সময়ের সঙ্গী ছাতা। ছাতা মাথায় টেলিভিশন সাক্ষাৎকার দিচ্ছেন ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলী।
এএফপি
৭ / ১৬
অ্যাডাম জাম্পা করোনা নেগেটিভ হয়েছেন, ম্যাথু ওয়েড হননি এখনো। এ ম্যাচের আগে সামান্য মাথাব্যথা ছিল, তবে খেলার জন্য প্রস্তুত ছিলেন ওয়েড। এখন অবশ্য সেরে উঠতে বাড়তি দুদিন সময় পাবেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান ওয়েড।
এএফপি
৮ / ১৬
মাঠ খেলার উপযোগী করার সব রকম চেষ্টাই করেছেন গ্রাউন্ডসম্যানরা। তবে টানা বৃষ্টিতে বৃথা গেছে তাঁদের চেষ্টা।
এএফপি
৯ / ১৬
এমসিজির আউটফিল্ডের অবস্থা ছিল এমন। আর যা-ই হোক, ক্রিকেট তো হয় না এখানে!
এএফপি
১০ / ১৬
মিচেল মার্শ ও মার্কাস স্টয়নিসের চেহারাই হয়তো বলছে অনেক কিছু। আম্পায়ার আলীম দারের কাছে পরিস্থিতিটা শুনে হয়তো দুজন বুঝে গেছেন—সম্ভব নয় খেলা।
এএফপি
১১ / ১৬
কাউকে ম্যাচের পোশাকে দেখা, মেলবোর্নে আজ দৃশ্যটা দুর্লভই ছিল। কী মনে করে এমন পোশাকে পিচের কাছে গিয়েছিলেন অ্যালেক্স হেলস। ইংল্যান্ড ওপেনার তৈরি ছিলেন, মাঠটা নয়।
এএফপি
১২ / ১৬
খেলা শুরু হয়নি, তাতে থেমে নেই আড্ডা। মার্কাস স্টয়নিস (পেছন ফিরে) কিছু একটা দেখাচ্ছিলেন, তাতেই হাসি অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, আদিল রশিদ ও স্যাম কারেনদের।
এএফপি
১৩ / ১৬
ক্রিকেট বন্ধ। তবে থেমে নেই রাগবি। লিয়াম লিভিংস্টোন নিজেকে ব্যস্ত রাখছিলেন ঠিকই।
এএফপি
১৪ / ১৬
আম্পায়ার ও দুই অধিনায়কের আলোচনা। কাট-অফ সময়ের আগেভাগেই পরিত্যক্ত ঘোষণা করা হয় অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটিও। মাঠের যে অবস্থা, মেলবোর্নের এমন আবহাওয়ায় সেটি শুকানো সম্ভব ছিল না আজ।
এএফপি
১৫ / ১৬
খেলা দেখা হয়নি, তবে গ্লেন ম্যাক্সওয়েলদের সঙ্গে এমন সেলফির সুযোগ পেয়েছেন দর্শকেরা।
এএফপি
১৬ / ১৬
জায়ান্ট স্ক্রিনে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘোষণা। দুটি ম্যাচ দেখার সুযোগ ছিল দর্শকদের, একটি বলও দেখতে পাননি। টিকিটের মূল্য ফিরিয়ে দেওয়া হবে, সে বার্তাও দিয়েছে আইসিসি।
এএফপি