নাজমুলের সেঞ্চুরি, মোস্তাফিজের ৫—ছবিতে বাংলাদেশের সিরিজ জয়

নাজমুল হোসেনের সেঞ্চুরি আর মোস্তাফিজুর রহমানের ৫ উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে জিতেছে বাংলাদেশ। ৫৫ রানের এই জয়ে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে দলটি। এই ম্যাচের গল্প দেখুন আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরায়।
১ / ৮
আগে ব্যাটিং! টসে জিতে ব্যাটিং নেওয়ার পর ডাগআউটে ইশারা দিয়ে সিদ্ধান্তের কথা জানাচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
শামসুল হক
২ / ৮
হতাশ সৌম্য! দ্বিতীয় ম্যাচে ৮ রান করে আউট হওয়ার আজ ১৮ রান করে আউট হয়েছেন, হতাশ তো হবেনই!
শামসুল হক
৩ / ৮
চলছে তীব্র তাপপ্রবাহ। এমন আবহাওয়ায় ওয়ানডে খেলা কঠিন। ব্যাটিংয়ের সময় বেশ কয়েকবার তাই চিকিৎসা নিতে হয়েছে নাজমুল হোসেনের।
শামসুল হক
৪ / ৮
২০ ইনিংস আর ২৫ মাস পর নাজমুলের ওয়ানডে সেঞ্চুরির আনন্দ
শামসুল হক
৫ / ৮
না, ইনিংসটা বড় করা গেল না! ৭৬ রান করে আউট হয়ে ফিরছেন লিটন দাস
শামসুল হক
৬ / ৮
হাসিটা নাহিদ রানার মুখেই মানায়। পাকিস্তান সিরিজের পর নিউজিল্যান্ড সিরিজেও সেরা খেলোয়াড় হয়েছেন এই পেসার।
শামসুল হক
৭ / ৮
ক্যাচটি নিতে পারলেন না মেহেদী হাসান মিরাজ। পারলে খেলাটা শেষ হতো আরও ২ বল আগেই!
শামসুল হক
৮ / ৮
ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ফাইফার পেলেন মোস্তাফিজুর রহমান। ম্যাচের অন্যতম নায়কের সঙ্গে সেলফি তুলছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আতহার আলী খান
শামসুল হক