হেলিকপ্টারে চট্টগ্রামে পৌঁছেই মাঠে রিজওয়ান

কুমিল্লা ভিক্টোরিয়ানস কোচের সঙ্গে মোহাম্মদ রিজওয়ানছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নেমেছেন সকাল ১০টা ২০ মিনিটে। সেখানে থেকে হেলিকপ্টারে বেলা ১২টা ৪৫ মিনিটে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পেছনে মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নেমেছেন পাকিস্তান দলের উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

কিছুক্ষণ পর কুমিল্লা ভিক্টোরিয়ানসের টিম লিস্টে দেখা গেল রিজওয়ানের নাম! ফরচুন বরিশালের বিপক্ষে আজকের দিনের প্রথম ম্যাচে খেলছেন এই পাকিস্তানি তারকা। টসে জিতে ফিল্ডিং করছে কুমিল্লা।

হেলিকপ্টারে করে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পৌঁছান রিজওয়ান
ছবি: শামসুল হক
আরও পড়ুন

কুমিল্লার ম্যানেজার আহসানউল্লাহ হাসান জানিয়েছেন, ‘আজ সকালেই ঢাকায় এসেছেন রিজওয়ান। সেখান থেকে তাঁকে চট্টগ্রামে আনা হয় হেলিকপ্টারে। আজকের ম্যাচে তাঁকে খেলানোর জন্যই এই ব্যবস্থা।’

গতকাল পাকিস্তান-নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলেই বাংলাদেশের বিমান ধরেন রিজওয়ান। বিপিএল খেলতে আজ তাঁর চট্টগ্রামে এসে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তিনি আজকের ম্যাচে খেলতে নেমে চমকের জন্ম দিলেন।

বরিশালের বিপক্ষে আজকের ম্যাচের একাদশে আছেন আরেক পাকিস্তানি হাসান আলীও। এবারের বিপিএলে এটি তাঁর প্রথম ম্যাচ।

আরও পড়ুন