মোস্তাফিজদের গুঁড়িয়ে রানা-শরীফুলদের বড় জয়

মোহাম্মদ নাঈমকে ফেরানোর পর শরীফুল ইসলামের উল্লাসপিএসএল

পেশোয়ার জালমিতে শরীফুল ইসলাম ও নাহিদ রানা, লাহোর কালান্দার্সে মোস্তাফিজুর রহমান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ দিনের প্রথম ম্যাচে মাঠে ছিলেন বাংলাদেশের তিন পেসার। ম্যাচটি বড় ব্যবধানে জিতেছে পেশোয়ার, আর সেই জয়ে বড় ভূমিকাই রেখেছেন নাহিদ রানা ও শরীফুল।

টসে হেরে ব্যাটিং করা পেশোয়ার ৭ উইকেটে করে ১৭৩ রান। রান তাড়ায় ১৭ ওভারে মাত্র ৯৭ রানেই অলআউট লাহোর। ৭৬ রানের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে রানা-শরীফুলদের পেশোয়ার। পাঁচ ম্যাচের চারটিতে জেতা দলটি এখনো অপরাজিত। একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দলটির পয়েন্ট ৯। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে মুলতান সুলতানস। অন্যদিকে পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ছয়ে আছে লাহোর।

পেশোয়ারের ইনিংসে ৪৮ বলে সর্বোচ্চ ৭৪ রান শ্রীলঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যান কুশল মেন্ডিসের। ৫টি চার ও ৪টি ছক্কা মেরেছেন তিনে নেমে। ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। মাইকেল ব্রেসওয়েল ও আমের জামালকে ফিরিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার।

মোস্তাফিজ পেয়েছেন ১ উইকেট
পিএসএল

রান তাড়ায় দ্বিতীয় ওভারে দলীয় ৪ রানে প্রথম উইকেট হারায় লাহোর। মোহাম্মদ নাঈমকে মিড অফে ক্যাচ বানিয়ে উইকেটটি নিয়েছেন শরীফুল। ২ ওভারে ১৭ রান দেওয়া বাংলাদেশের বাঁহাতি পেসারের উইকেট এই ১টিই।

আরও পড়ুন
৪০০০
প্রথম ব্যাটসম্যান হিসেবে পিএসএলে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বাবর আজম।
পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে পেশোয়ার জালমি
পিএসএল

ফখর জামান ও আবদুল্লাহ শফিক দ্বিতীয় উইকেটে ৩৯ রান যোগ করার পর পেশোয়ারকে দ্বিতীয় উইকেটও এনে দেন এক বাংলাদেশি। নাহিদ রানা ডিপ স্কয়ার লেগে ক্যাচ বানান ১৫ বলে ২১ রান করা শফিককে। নাহিদ রানা পরে যখন উসমান মিরকে উইকেটের পেছনে ক্যাচ বানালেন রীতিমতো বিধ্বস্ত লাহোর। ১২.২ ওভারে দলটির স্কোর তখন ৭০/৮। ৩ ওভারে ১৫ রান দিয়েছেন বাংলাদেশে এই ফাস্ট বোলার।

আরও পড়ুন