তামিম তাহলে কোন পক্ষে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আগে ক্লাবগুলোর নেতৃত্বে দেখা গিয়েছিল তামিম ইকবালকে। নির্বাচনে পরে অনেক ক্লাবই সক্রিয়ভাবে অংশ নেয়নি, সরে দাঁড়িয়েছিলেন তামিম নিজেও। কিন্তু নির্বাচনের পর এখন আর ক্লাবগুলোর সঙ্গে দেখা যাচ্ছে না তামিমকে। কয়েক দিন পরপর ক্লাবগুলো লিগ বয়কটের সিদ্ধান্ত নতুন করে জানালেও তামিমকে দেখা যাচ্ছে না তাদের আশপাশে।