তামিমের ৩৩৪ রানের রেকর্ডও ভেঙে দিলেন হৃদয়

তাওহিদ হৃদয় ও তামিম ইকবাল

রেকর্ডের পর রেকর্ড গড়ছেন তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে পচেফস্ট্রুমে তাঁর ট্রিপল সেঞ্চুরিতেই ইতিহাস লেখা হয়ে গিয়েছিল। বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েছিলেন তিনি।এবার আরও একটি রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন হৃদয়। এতদিন প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩৩৪ রান ছিল তামিম ইকবালের। ২০১৯ সালের বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে মিরপুরে এই কীর্তি ছিল তাঁর।