‘তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম’: আসিফ মাহমুদ

তামিম ইকবাল ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনৈতিক ময়দান। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল অভিযোগ করেন, সরকারের ঊর্ধ্বতন মহল থেকে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই অভিযোগ অস্বীকার করে বলেন, সরকার কোনো হস্তক্ষেপ করছে না। তিনি পাল্টা অভিযোগ করেন, একটি পক্ষ তামিমকে ব্যবহার করে সুবিধা আদায় করতে চাইছে এবং তার নামে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।