মুশফিক–রাবাদাদের সামনে বড় যেসব মাইলফলক

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু হচ্ছে আজ। সিরিজটা বড় কিছু মাইলফলক ছোঁয়ার উপলক্ষ বেশ কজন খেলোয়াড়ের…

দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতিতে মিরপুরে মুশফিক রহিমশামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬০০০
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক ছুঁতে ৩৯ রান দরকার মুশফিকুর রহিমের।
৩০০
দক্ষিণ আফ্রিকার ষষ্ঠ ও টেস্ট ইতিহাসের ৩৯তম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁতে ১ উইকেট দরকার প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার।
টেস্টে এখন ২৯৯ উইকেট কাগিসো রাবাদার
প্রথম আলো
২০০
সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক ছুঁতে ৪ উইকেট দরকার তাইজুল ইসলামের।
১০০
সিরিজে একটি ম্যাচ খেললেই তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের জার্সিতে শততম ম্যাচ খেলবেন মুমিনুল হক।
৭
সাকিবকে (১৬৩) ছাড়িয়ে বাংলাদেশের মাটিতে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি হতে ৭ উইকেট দরকার তাইজুলের (১৫৭)।
আরও পড়ুন
২
সাকিবকে (৭৬) পেছনে ফেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি হতে ৩ উইকেট দরকার তাইজুলের।
৫০০০
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে এক ভেন্যুতে ৫ হাজার রান করতে মিরপুর টেস্টে ৪৪ রান করতে হবে মুশফিককে।
আরও পড়ুন