নিজের জন্মদিনে বাবা হলেন নাজমুল

জন্মদিনের দিন বাবা হলেন নাজমুলছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপে যাওয়ার আগেই সুসংবাদ পেলেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন। ছেলেসন্তানের বাবা হয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আজকের দিনটা নাজমুলেরও জন্মদিন। নিজের ২৫তম জন্মদিনে বাবা হলেন নাজমুল।

নিজেদের প্রথম সন্তান জন্ম নেওয়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে জানান নাজমুল নিজেই। ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আজকে সকালে আমি ছেলেসন্তানের বাবা হয়েছি, আলহামদুলিল্লাহ। মা এবং সন্তান দুজনেই ভালো আছে। আমার পরিবারকে আপনাদের দোয়ায় রাখবেন।’

২০২০ সালের জুনে সাবরিন সুলতানাকে বিয়ে করেন নাজমুল। দুজনের বাড়িই রাজশাহীতে।

বাবা হতে যাওয়ার খবরটা অবশ্য ১৬ আগস্টই জানিয়েছিলেন নাজমুল। স্ত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে তাঁদের সংসারে নতুন অতিথি আসার কথা জানিয়েছিলেন। বিশেষ এই দিনে স্ত্রীর পাশে থাকতে জাতীয় দলের প্রস্তুতিপর্ব থেকে ছুটি নিয়েছিলেন নাজমুল।