ইকবালের ছক্কায় রোমাঞ্চকর জয়, আফগানদের হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দলএসিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম ব্যাটসম্যান হিসেবে রাকিবুল হাসান যখন আউট হন, বাংলাদেশ দলের তখনো ১৩ রান দরকার।

রিপন মন্ডলে প্রথমে ডাবল, এরপর সিঙ্গেল নেওয়ার পর দলকে জেতানোর দায়িত্বটা যেন নিজের কাঁধেই তুলে নেন ইকবাল হোসেন। ১১ নম্বরে নামা এই টেল এন্ডার ব্যাটসম্যান চাপের মধ্যে ফরমানউল্লাহর বলে মিডউইকেট দিয়ে চার মারেন। পরের বলে লং অনের ওপর দিয়ে মারেন ছক্কা।

হারের মুখে থাকা বাংলাদেশ ‘এ’ দল পেয়ে যায় রোমাঞ্চকর জয়ের দেখা। আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়ে ইকবালরা উঠে গেছেন এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনালেও।

কাতারের ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দলের জয়ের লক্ষ্য ছিল ১৭৫ রানের। তবে প্রথম ওভারে অধিনায়ক সাইফ হাসানের উইকেট হারানোর পর বাংলাদেশ ম্যাচে নিয়ন্ত্রণ হারাতে থাকে।

আরেক ওপেনার পারভেজ হোসেন ৩৩ আর সাব্বির রহমান ও সাইফউদ্দিনরা ২৮ রান করে করলেও কেউ থিতু হতে না পারায় এক পর্যায়ে ১৬২ রানে পতন হয় নবম উইকেটের। সেখান থেকে ইকবালের ব্যাটে চার-ছক্কা না পেলে ফল হতে পারত ভিন্ন রকম।

আরও পড়ুন

অথচ এর আগে আফগানিস্তান ‘এ’ দলকে ৪৫ ওভারে ১৪৭ রানে অলআউট করে বেশ স্বস্তিতেই ছিল সাইফ হাসানের দল। সর্বোচ্চ ৩ উইকেট নেন রিপন মন্ডল, দুটি করে নেন ইকবাল, মোহাম্মদ রুবেল ও সাইফ।

আফগানিস্তান ‘এ’ দলের আগে হংকং জাতীয় দলকে ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ‘এ’ গ্রুপে টানা দুই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। একই প্রতিপক্ষের বিপক্ষে জিতে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা ‘এ’ দলও।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ‘এ’ দল মুখোমুখি হবে সোমবার।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান ‘এ’: ৪৫ ওভারে ১৭৪ অলআউট (ইকরাম ৪৮, ইমরান ১৯, দারউইশ ১৯; রিপন ৩/৩৯, সাইফ ২/১৭, রুবেল ২/২১, ইকবাল ২/৩২)। বাংলাদেশ ‘এ’: ৪৫.৫ ওভারে ১৭৬/৯ (পারভেজ ৩৩, সাব্বির ২৮, সাইফউদ্দিন ২৮, শাহাদাত হোসেন ২৫; নাভিদ ৩/২৭, নাসির ২/২৪, ফরমানউল্লাহ ২/৪০)। ফল: বাংলাদেশ ‘এ’ ১ উইকেটে জয়ী।
আরও পড়ুন