- টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
জুটি ভাঙল
ভারত: ৯.৩ ওভারে ৫৯/২
অবশেষে ভাঙল প্রতিকা ও শেফালির জুটি। রাবেয়ার বলে এগিয়ে এসে খেলতে গিয়েছিলেন প্রতিকা। কিন্তু তাঁর ব্যাটে টাইমিংটা ঠিকঠাক হয়নি। ক্যাচটা শুরুতে একবার ছুটেই গিয়েছিল দিলারার হাত থেকে, কিন্তু পরের চেষ্টায় হাতে জমিয়েছেন। ৪৪ বলে ৫০ রানের জুটি ভেঙেছে।
পাওয়ার প্লে
ভারত : ৬ ওভারে ৪৫/১
পাওয়ার প্লের ৬ ওভার শেষ হয়েছে। ভারত তুলেছে ৪৫ রান। বাংলাদেশের উইকেট ওই একটিই। দুবার ক্যাচ তুলে দিয়েও বেঁচে যাওয়া শেফালি এখন প্রতিকাকে নিয়ে দলের রান বাড়াচ্ছেন। তারা বেশ আক্রমণাত্মকও। শেফালি দুই বলে দুটি ছক্কা মেরেছেন, ছক্কা এসেছে প্রতিকার ব্যাট থেকেও।
আবার বাঁচলেন শেফালি
ভারত: ৩ ওভারে ২০/১
দুই ওভারে দুবার বেঁচেছেন শেফালি। এবার মারুফার বলে ক্যাচ ছেড়ে দিয়েছেন নাহিদা আক্তার। মিড অনের উপর দিয়ে তুলে মারতে গিয়েও পারেননি শেফালি। নাহিদার কাছে নিচু হয়ে আসা ক্যাচটা জমাতে পারেননি। শেফালি বড় ইনিংস খেলে ফেলেন কি না সেটিই এখন ভয়!
ফাহিমা...
ভারত: ২ ওভারে ৯/১
শেফালি ভার্মার ক্যাচ ছেড়ে দিলেন ফাহিমা খাতুন। সুলতানার বলে তুলে মেরেছিলেন শেফালি। লং অনে দাঁড়িয়েছিলেন ফাহিমা। অনেকটুকু উড়ে এসে ফাহিমার হাতে গেলেও বলটা জমাতে পারেননি। তবে উইকেট পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। স্বর্ণা আক্তার ক্যাচ ধরে ফিরিয়েছেন স্মৃতি মান্ধানাকে।
প্রিভিউ
ম্যাচ শুরু হতে এখনও কিছুটা সময় বাকি। এই সময়ে বাংলাদেশ–ভারত ম্যাচের প্রিভিউটা পড়ে নিতে পারেন।
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। আগে বোলিং করবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ২৪ টি–টুয়েন্টিতে মুখোমুখি হয়ে তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এর দুটিতেই ১১০ এর নিচে ভারতকে আটকে রাখতে পেরেছিল তারা। আজ কি তেমন কিছু হবে?