সরাসরি

পাকিস্তান–ইংল্যান্ড: আফ্রিদি ম্যাজিক, সল্টের পর আউট করলেন বাটলারকে

১৫: ২২

প্রথম বলেই উইকেট

ইংল্যান্ড: ১ ওভারে ৩/১

রান তাড়ায় প্রথম বলেই উইকেট হারাল ইংল্যান্ড। ছন্দে থাকা ব্যাটসম্যান ফিল সল্টকে খালি হাতে ফেরালেন এই ম্যাচে দলে ফেরা শাহিন আফ্রিদি।

১৫: ১১

পাকিস্তানের ১৬৪/৯

টসে জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তান ইনিংসের কোনো পর্যায়েই দাপট দেখাতে পারেনি। এরপরও দলটি ১৬৪ রান তুলতে পেরেছে সাহিবজাদা ফারহানের ৬৩ রান, ফখরের ১৬ বলে ২৫, শাদাব খানের ১১ বলে ২৩ রানের কল্যাণে।

পাকিস্তানের রানে ইংল্যান্ডের বাজে ফিল্ডিংয়েরও অবদান আছে। একাই দুটো চার ছেড়েছেন জ্যাকব বেথেল। আরও বেশ কয়েকটি ফিল্ডিং মিস করেছে তারা। ইংল্যান্ডের হয়ে ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন ডসন।

পাকিস্তান: ১৬৪/৯ ( ফারহান ৬৩, ফখর ২৫; ডসন ৩/২৪, আর্চার ২/৩২)

১৪: ৫২

কত দূর যাবে পাকিস্তান

পাকিস্তান: ১৭.৪ ওভারে ১৪৬/৭

ফারহানের পর ১৬ বলে ২৫ রান করে ফিরেছেন ফখর। দারুণ খেলছিলেন, তবে রশিদের বলে সুইপ খেলতে গিয়ে আউট হয়েছেন তিনি। পরের ওভারে লিয়াম ডসনের বলে আউট হয়েছেন উসমান খান ও নেওয়াজ।

১৪: ৪৬

ফারহাননামা

২৮৩
এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপে ফারহানের রান। এটি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ। আজ তিনি আউট হয়েছেন ৬৩ রান করে। পাকিস্তানের রান ১৬ ওভারে ১২৬, হারিয়েছে ৪ উইকেট।
১৪: ৩৪

৩৭ বলে ফিফটি ফারহানের

পাকিস্তান: ১৪ ওভারে ১০৭/৩

উইল জ্যাকসের বলে ১ রান নিয়ে ফিফটি ছুঁয়েছেন সাহিবজাদা ফারহান। ৩৭ বলে ৫০ ছুঁলেন এই বিশ্বকাপের সবচেয়ে বেশি রানের মালিক। তিন বল আগে জ্যাকসকেই বিশাল এক ছক্কা মারেন ফারহান।

১৪: ২০

বাবর আর কত?

পাকিস্তান: ১১ ওভারে ৭৩/৩

প্রথম ৬ বলে রান করেছিলেন ১০। সেই বাবর আউট হলেন ২৪ বলে ২৫ রান করে। জেমি ওভারটনের বলে বোল্ড হয়েছেন তিনি। তাঁর এই মন্থর ইনিংসে থেমে গেছে পাকিস্তানের রানের গতিও।

পাকিস্তান এখন বেশ চাপে পড়েছে। সেখান থেকে মুক্তি দেওয়ার উইকেটে এসেছেন ফখর জামান। দ্রুত রান তোলার সামর্থ্য আছে তাঁর।

১৪: ১৮

থেমে গেছে রানের চাকা

পাকিস্তান: ১০ ওভারে ৭০/২

আজ বাবর উইকেটে থিতু হয়েছেন। এরইমধ্যে খেলেছেন ২২ বল। ওয়ানডে মেজাজে খেলে তাতে রান করেছেন মাত্র ২৪। ওপেনার ফারহান অপরাজিত ২৭ বলে ৩৩ রানে। সর্বশেষ ৪ ওভারে এই দুজন মিলে রান করেছেন মাত্র ২৪।

১৪: ০২

পাওয়ার প্লেতে পাকিস্তান

পাওয়ার প্লেতে পাকিস্তানের ছক্কা
১৩: ৫৯

পাওয়ার প্লেতে জিতল কারা

পাকিস্তান: ৬ ওভারে ৪৬/২

ইংল্যান্ড পাওয়ার প্লেতে উইকেট পেয়েছে দুটি। সাইমের পর ফিরেছেন সালমানও। তাতে পাকিস্তানের রানের চাকা থেমে থাকেনি। ৬ ওভার শেষে দলটি তুলেছে ৪৬ রান। উইকেটে থাকা সাহিবজাদা ফারহান ও বাবর আজম সাবলীলভাবেই খেলছেন।

১৩: ৫০

সাইমের পর ফিরলেন অধিনায়ক সালমান

বাঁহাতি স্পিনার লিয়াম ডসনের বলে ফিরলেন সালমান। তিনি করেছেন ৫ রান। ৪ ওভার শেষে পাকিস্তানের রান ২৯, হারিয়েছে ২ উইকেট।

১৩: ৪৪

আবার ব্যর্থ সাইম

পাকিস্তান: ৩ ওভারে ২৩/১

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছিলেন ২৪ রানের ইনিংস। সেটিই আজকে পর্যন্ত এবারের বিশ্বকাপে সর্বোচ্চ হয়ে থাকল সাইম আইয়ুবের।

আজ জফরা আর্চারের বাউন্সারে পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ৭ রানে ফিরেছেন তিনি।

১৩: ০৫
টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
এএফপি

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

পাল্লেকেলেতে সুপার এইটের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো বলেই মনে করছেন সালমান। পাকিস্তান দলে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি, বাদ পড়েছেন ফাহিম আশরাফ।

ইংল্যান্ড দলে শ্রীলঙ্কা ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আসেনি।

১২: ৪২

পাকিস্তান–ইংল্যান্ড: যে যেখানে দাঁড়িয়ে

সুপার এইটে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের জন্য আজকের ম্যাচটিকে শুধু গুরুত্বপূর্ণ বললেই চলছে না, বলতে হচ্ছে মহাগুরুত্বপূর্ণ। কারণ, নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। এই ম্যাচে হেরে গেলে দলটির সেমিফাইনাল স্বপ্ন অনেকটাই শেষ হয়ে যাবে।

সে তুলনায় ইংল্যান্ড মাঠে নামছে অনেকটাই নির্ভার হয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় যে শুধু ২ পয়েন্টই এনে দেয়নি, নেট রান রেটকেও বানিয়ে দিয়েছে হৃষ্টপুষ্ট। 

কেমন করবেন উসমান তারিক
আইসিসি