যত রেকর্ড দুমড়েমুচড়ে চ্যাম্পিয়ন ভারত
প্রথম দল হিসেবে তিনবার টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। ভারত রেকর্ড গড়েছে প্রথম দল হিসেবে টানা দুবার টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেও। প্রথম স্বাগতিক হিসেবে ২০ ওভারের ক্রিকেটে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার কীর্তিও গড়েছে তারা। আহমেদাবাদের ফাইনালে রেকর্ড হয়েছে আরও অনেক—
টি-টুয়েন্টি বিশ্বকাপ কে কতবার চ্যাম্পিয়ন
৯৬
টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রানের হিসাবে সবচেয়ে বড় জয় এখন ভারতের। আগের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০১২ সালে শ্রীলঙ্কাকে ৩৬ রানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিয়ানরা।
ভারতের ২৫৫/৫…
• টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ। আগের রেকর্ডটাও ভারতের, ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৬/৭।
• টি-টুয়েন্টি বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। সর্বোচ্চ ২৬০/৬, ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটা (২৫৬/৪) এবারই জিম্বাবুয়ের বিপক্ষে করেছে ভারত।
• টি-টুয়েন্টি বিশ্বকাপে তিনবার ২৫০ ছুঁয়েছে ভারত, রেকর্ড এটিও। তিনবারই এবারের বিশ্বকাপে। এ ছাড়া একবার করে ২৫০ আছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের।
• এ নিয়ে সাতবার টি-টুয়েন্টিতে ২৫০ ছাড়াল ভারত। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তো বটেই, স্বীকৃত টি-টুয়েন্টিতেও এটিই রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ২৫০ ছুঁয়েছে আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদ। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ তিনবার করে ২৫০ ছুঁয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।
১৮
ভারতের ইনিংসে ছক্কা। টি-টুয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১৯ ছক্কার ইনিংস আছে তিনটি। যার একটি এবারের সেমিফাইনালে ভারতেরই।
২৭
ফাইনালে দুই দল মিলে ২৭টি ছক্কা মেরেছে। টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এর আগে সর্বোচ্চ ১৫টি ছক্কা হয়েছিল ২০২৪ সালে।
১০৬
প্রথম দল হিসেবে টি-টুয়েন্টি বিশ্বকাপের এক আসরে ছক্কার সেঞ্চুরি পেল ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ ছক্কা ওয়েস্ট ইন্ডিজের, এবারই।
৯২/০
পাওয়ারপ্লেতে ভারতের স্কোর। টি–টুয়েন্টি বিশ্বকাপে যা যৌথভাবে সর্বোচ্চ। ২০২৪ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৯২/১।
আরও পড়ুন
স্যামসনের কীর্তি
• টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস এখন সঞ্জু স্যামসনের। ভেঙেছেন মারলন স্যামুয়েলসের রেকর্ড। ২০১৬ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ রানে অপরাজিত ছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান।
• টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ ছক্কাও এখন স্যামসনের। আগের রেকর্ড স্যামুয়েলসের, ২০১৬ ফাইনালে, ৬টি।
• এবারের বিশ্বকাপে ২৪টি ছক্কা মেরেছেন স্যামসন। রেকর্ড এটিও। দ্বিতীয় সর্বোচ্চ ২০টি ছক্কা নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের, এবারই।