প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়। এরপর বাংলাদেশ হেরেছে টানা চার ম্যাচে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার সামনে দাঁড়াতেই পারেনি। এমন কঠিন পরিস্থিতিতেই আজ বাংলাদেশ খেলবে তুলনামূলক কম শক্তির দল নেদারল্যান্ডসের বিপক্ষে। কলকাতার ইডেন গার্ডেনে বেলা আড়াইটায় হবে ম্যাচটি। বিশ্বকাপে নেদারল্যান্ডসের শুরুটা ভালো হয়নি। সর্বশেষ ম্যাচে বিশাল ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। এই ডাচরাই আবার এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। তাই ম্যাচটি মোটেই সহজ হবে না বাংলাদেশের জন্য।
পাঠক, আপনি কী মনে করেন, আজ কি জিতবে বাংলাদেশ? আপনার মত জানান ভোটে।