দেখে নিন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি

ওয়ানডে বিশ্বকাপ ট্রফিএএফপি

২০২৭ বিশ্বকাপে সহ স্বাগতিক দক্ষিণ আফ্রিকার গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও বাছাইপর্ব পেরিয়ে আসা অন্য একটি দল। আগামী বছরের ২ অক্টোবর শুরু বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ অক্টোবর। নামিবিয়ার উইন্ডহুকে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ২০১৯ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। কেপটাউনে কাল ঘোষণা করা হয়েছে গ্রুপিং ও সূচি।

ছয় দলের গ্রুপে শীর্ষ তিনে থাকলে সুপার সেভেন পর্বে সুযোগ মিলবে। গ্রুপে চতুর্থ হলেও সেই সুযোগ মিলতে পারে। দুই গ্রুপের চতুর্থ দলের মধ্যে যারা এগিয়ে থাকবে তারা সপ্তম দল হিসেবে উঠবে সুপার সেভেনে। লিগ পদ্ধতির সুপার সেভেন পর্ব শেষে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। এরপর ২১ নভেম্বর ফাইনাল জোহানেসবার্গে।

১৪ দলের বিশ্বকাপে ১০টি দলের নাম চূড়ান্ত হয়েছে। তিন স্বাগতিকের দুটি দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে গ্রুপ পর্বে। তবে আরেক স্বাগতিক নামিবিয়াকে পেরোতে হবে বাছাইপর্ব। বাছাইপর্ব খেলতে হচ্ছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকেও। বাছাইপর্ব থেকে চারটি দল যাবে বিশ্বকাপে। বাছাইপর্বে চ্যাম্পিয়ন দলটি সরাসরি গ্রুপ পর্বে খেলবে। অন্য তিনটি দল খেলকে সুপার সিরিজের মোড়কে প্রথম রাউন্ডে। সেই রাউন্ডে তিন দলের লিগে শীর্ষে থাকলে সুযোগ মিলবে গ্রুপ পর্বে।

বাংলাদেশ গ্রুপ পর্ব পেরোলে সুপার সেভেনে কবে, কোথায় ম্যাচ খেলবে সেটি এখনো নির্ধারিত হয়নি। বাংলাদেশের গ্রুপে সিডেড চার দল ইংল্যান্ড (এবি৪), নিউজিল্যান্ড (বি১), দক্ষিণ আফ্রিকা (বি২) ও শ্রীলঙ্কার (বি৩) কেউ বাদ পড়লে সেই জায়গা নেবে বাংলাদেশ।

কোন গ্রুপে কারা

‘এ’: ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’
‘বি’: বাংলাদেশ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও কোয়ালিফায়ার ‘বি’
আরও পড়ুন

গ্রুপ পর্বের সূচি