যৌন হয়রানির অভিযোগ: মঞ্জুরুলকে সরাল বিসিবি
বিসিবি জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে দেশের ক্রিকেটে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রেলিয়াপ্রবাসী নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটি মঞ্জুরুলের বিরুদ্ধে চারটি অভিযোগের মধ্যে দুটিতে অসদাচরণ ও হয়রানির প্রমাণ পেয়েছে। কমিটি জানায়, তাঁর কিছু আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং সুপ্রিম কোর্টের নির্দেশিকার আওতায় অসদাচরণ ও হয়রানির সংজ্ঞার মধ্যে পড়ে।