‘অলরাউন্ডার’ নাসুমও জেতাতে পারলেন না বাংলাদেশ ‘এ’ দলকে

লিস্ট ‘এ; ক্যারিয়ারে নিজের প্রথম ফিফটির পথে নাসুম আহমেদবিসিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসুম আহমেদের মূল কাজটা বল হাতে। ব্যাটিংয়েও তাই তিনি নামেন পরের দিকে। আজও ৮ নম্বরেই খেলতে নেমেছিলেন। কিন্তু লিস্ট ‘এ’ ক্রিকেটে আগে কখনো ৫০ পেরোতে না–পারা নাসুম আজ ফিফটি পেয়ে গেছেন। ৬৭ রান করে হয়ে গেছেন দলের পক্ষে সর্বোচ্চ রানসংগ্রাহক। অন্য ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারায় বাংলাদেশ ‘এ’ অলআউট হয় ২২৭ রানে।

এরপর নাসুম ২ উইকেট নিলেও রানটা ১০ বল ও ৪ উইকেট হাতে রেখে পেরিয়ে তৃতীয় ও শেষ বেসরকারি ওয়ানডেটা জিতে নিয়েছে নিউজিল্যান্ড ‘এ’। প্রথম দুই ম্যাচ জিতেই বাংলাদেশ ‘এ’ সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছিল।

সিলেটের একাডেমি মাঠে আজ টস হেরে ব্যাট করতে নামতে হয়েছিল বাংলাদেশকে। ৫৪ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলার পর দলের হাল ধরার চেষ্টা করেন ইয়াসির আলী। অপর প্রান্তে নিয়মিত উইকেট হারানোর ফাঁকে ফিফটি তুলে নেন তিনি।

ফিফটি পেয়েছেন ইয়াসির আলীও
বিসিব

দলীয় ১০৪ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে মোসাদ্দেক হোসেন আউট হলে উইকেটে আসেন নাসুম। ইয়াসির তাঁকে সঙ্গে নিয়ে এগিয়ে যান, তবে ৪২ রানের এই জুটি ভেঙে যায় ৬৫ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করে ইয়াসির আউট হয়ে গেলে।  

একপর্যায়ে ১৮০ রানেই ৯ উইকেট হারিয়ে দুই শর আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে ইবাদত হোসেনকে নিয়ে শেষ উইকেটে ৪৭ রান যোগ করেন নাসুম। ২৬ বলে ১২ রান করে অপরাজিত থাকেন ইবাদত, ৯৬ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৭ রান করে আউট হয়েছেন নাসুম।

দলকে জিতিয়ে মাঠ ছাড়ছেন নিউজিল্যান্ড ‘এ’ দলের ডিন ফক্সক্রফট (বাঁয়ে) ও জ্যাকারি ফোকস
বিসিবি

রান তাড়ায় ১১.২ ওভারেই ৭৭ রান তুলে ফেলে নিউজিল্যান্ড ‘এ’ দলের উদ্বোধনী জুটি।  ৩৩ রান করা রিস মারিউকে এলবিডব্লু করে জুটি ভাঙেন নাসুম। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিলে নিউজিল্যান্ড ‘এ’ দলের স্কোরটাকে ১৬৬/৬ বানিয়ে ফেলেও সফরকারীদের জয়বঞ্চিত করতে পারেননি বাংলাদেশ ‘এ’ দলের বোলারার।

আরও পড়ুন

অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে ৬৫ রানে জুটি গড়ে নিউজিল্যান্ড ‘এ’ দলকে জিতিয়ে দেন ডিন ফক্সক্রফট ও জ্যাকারি ফোকস। ৩ চারে ৪৩ বলে ৪৬ রান করে ফক্সক্রফট ও ৪২ বলে ২৮ রানে অপরাজিত থাকেন ফোকস।

সিরিজজয়ী বাংলাদেশ ‘এ’ দল
বিসিবি

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ‘এ’: ৪৭.৪ ওভারে ২২৬ (নাসুম ৬৭, ইয়াসির ৬৩, সাইফ ৩১; অশোক ৩/৪৪, ফক্সক্রফট ২/৩২, লেনক্স ২/৩৫, লিস্টার ২/৪৯)।
নিউজিল্যান্ড ‘এ’: ৪৮.২ ওভারে ২৩১/৬ (ফক্সক্রফট ৩৬*, ফিলিপস ৩৪, মারিউ ৩৩, কার্টার ৩৩, ফোকস ২৮*; নাঈম ২/৩০, নাসুম ২/৩৬, মোসাদ্দেক ২/৪৭)।
ফল: নিউজিল্যান্ড ‘এ’ ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ডিন ফক্সক্রফট।
আরও পড়ুন