মুশফিকের চোট থেকে সাদমানের ৯৯—দেখুন মিরপুর টেস্টের প্রথম দিনের ১৫ ছবি

আজ মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ ৭৪ ওভার ব্যাট করে ৩ উইকেটে ২১৩ রান করেছে। দিনের বিভিন্ন মুহূর্তে উঠে এসেছে প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হকের ক্যামেরা।
১ / ১৫
খেলা শুরুর আগে বাংলাদেশের খেলোয়াড়েরা যখন ওয়ার্মআপে নেমেছিলেন
শামসুল হক
২ / ১৫
কয়েন ছুঁড়ে মেরেছেন নাজমুল হোসেন, জিতেছেনও তিনি। নিয়েছেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত
শামসুল হক
৩ / ১৫
খেলা শুরুর আগে জাতীয় সংগীতের সময় বাংলাদেশ দলের খেলোয়াড়েরা
শামসুল হক
৪ / ১৫
ওপেনার তানজিদ আউট হয়েছেন দিনের সপ্তম ওভারেই, তিনে নামেন মুমিনুল হক
শামসুল হক
৫ / ১৫
সকালে গরম পড়েছিল বেশ
শামসুল হক
৬ / ১৫
কী নিয়ে মাঠে ঢুকলেন তাসকিন আহমেদ?
শামসুল হক
৭ / ১৫
ম্যাচের আগের দিন অনুশীলনের সময় আঙুল থেতলে যাওয়ায় মুশফিক মিরপুর টেস্টে খেলতে পারছেন না। তবে সতীর্থদের জন্য এটা–সেটা নিয়ে মাঠে ঢুকেছেন কয়েকবার
শামসুল হক
৮ / ১৫
মুশফিক একাদশ থেকে ছিটকে যাওয়ায় দলে জায়গা মেলে তাওহিদ হৃদয়ের
শামসুল হক
৯ / ১৫
তবে খেলতে খেলতে চোটে পড়েন হৃদয়ও। রিটায়ার্ড হার্ট হয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন তিনি। তার আগে ৮৪ বলে করেন ৪২ রান
শামসুল হক
১০ / ১৫
আলো নিয়ে বারবার মাথা ঘামাতে হয়েছে আম্পায়ারদের
শামসুল হক
১১ / ১৫
আলোর স্বল্পতায় সোয়া তিনটার দিকে খেলা বন্ধও হয়ে যায়
শামসুল হক
১২ / ১৫
পরে অবশ্য খেলা শুরুও হয়েছে
শামসুল হক
১৩ / ১৫
তবে আলোর সমস্যা মেটেনি। এই বেড়েছে তো এই কমেছে
শামসুল হক
১৪ / ১৫
খেলা বন্ধ, মাঠকর্মীরা প্রস্তুত উইকেট ঢেকে দেওয়ার জন্য
শামসুল হক
১৫ / ১৫
আলোর লুকোচুরির মধ্যে দ্বিতীয় দফা মাঠ ছেড়ে যাওয়ার সময় হেসেই দিলেন সাদমান ইসলাম। আর একটা রান করলেই সেঞ্চুরি হয়ে যেত! অথচ এখন অপেক্ষা করতে হবে পুরো একটা রাত
শামসুল হক