আফগানিস্তান ইনিংসে যত রেকর্ড

২৫৬ রানের জুটি গড়েছেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দুজনেই করেছেন সেঞ্চুরি। আর তাতে চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে ওলটপালট হয়েছে রেকর্ড বইয়ের অনেক পাতা।

সেঞ্চুরির পর রহমানউল্লাহ গুরবাজের বুনো উদ্‌যাপনশামসুল হক

গুরবাজ-জাদরানের ২৫৬ রানের জুটি

• ওয়ানডেতে যে কোনো উইকেটেই আফগানিস্তানের সর্বোচ্চ জুটি। আগের সর্বোচ্চ ২১৮*, ২০১০ সালে আয়ারে স্কটল্যান্ডের বিপক্ষে করিম সাদিক ও মোহাম্মদ শেহজাদের।
• তিন সংস্করণ মিলিয়ে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ জুটি। সর্বোচ্চ ৩০৭, ২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে চতুর্থ উইকেটে আসগর আফগান ও হাশমতউল্লাহ শহীদির।
• ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে আফগানদের আগের রেকর্ড ১৪১, ২০১২ সালে শারজায় নেদারল্যান্ডসের বিপক্ষে করিম সাদিক ও জাভেদ আহমাদির।
• ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেটে চতুর্থ সর্বোচ্চ। সর্বোচ্চ ২৯০, ২০২২ সালে চট্টগ্রামে দ্বিতীয় উইকেটে ভারতের ঈশান কিষান ও বিরাট কোহলির।
• ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি। সর্বোচ্চ ২৮২*, ২০১৭ সালে কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও কুইন্টন ডি ককের।
• ওয়ানডে ইতিহাসের ২৯তম ২৫০ ছাড়ানো জুটি। ২৫০ ছাড়ানো ১৪তম উদ্বোধনী জুটি এটি।
• ওয়ানডেতে বাংলাদেশের মাটিতে তৃতীয় সর্বোচ্চ জুটি।

২৫৬ রানের জুটি গড়েছেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান
প্রথম আলো

বাংলাদেশের মাটিতে ওয়ানডেতে সর্বোচ্চ জুটি

১০০

• গুরবাজ-জাদরানের জুটি ২০১৯ সালের পর ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ১০০ রানের উদ্বোধনী জুটি। ভারতের লোকেশ রাহুল ও রোহিত শর্মার জুটিতে এসেছিল ১৮০ রান।
• ২০১২ সালের পর এটিই দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম শতরানের উদ্বোধনী জুটি। এশিয়া কাপে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদ জুটি করেছিলেন ১৩৫ রান।

গুরবাজের ১৪৫…

• ওয়ানডেতে আফগানিস্তানের দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ। সর্বোচ্চ ১৬২ ইব্রাহিম জাদরানের, ২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে।
• বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ব্যক্তিগত সর্বোচ্চ। আগের সর্বোচ্চও গুরবাজের, ২০২২ সালে চট্টগ্রামেই অপরাজিত ১০৬।
• চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ২১০, গত ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে ভারতের ঈশান কিষানের।

আরও পড়ুন
সেঞ্চুরির পর ইব্রাহিম জাদরান
প্রথম আলো
২

ওয়ানডেতে ষষ্ঠবার বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষের দুই ওপেনার সেঞ্চুরি পেলেন। সব মিলিয়ে এক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৬ বার দুই ব্যাটসম্যান সেঞ্চুরি পেলেন। আফগান ব্যাটসম্যানরা এক ম্যাচে দুটি সেঞ্চুরি পেলেন তৃতীয়বার।

৩৩১/৯

• ওয়ানডেতে আফগানিস্তানের তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ৩৩৮, ২০১৭ সালে গ্রেটার নয়ডায় আয়ারল্যান্ডের বিপক্ষে।  
• বাংলাদেশের বিপক্ষে আফগানদের সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ২৫৮, ২০১৬ সালে মিরপুরে।