অক্ষত ব্রিসবেন দুর্গ
শীতের গোধূলির আলো-আঁধারিতে পাকিস্তানের করাচি দুর্গ জয় করেছিল নাসের হুসেইনের ইংল্যান্ড। অধিনায়কত্বের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজ দুর্গ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন মাইকেল আথারটন। কিন্তু অস্ট্রেলিয়ার ব্রিসবেন দুর্গ এবারও অক্ষত। ১৯৮৮ সালে ভিভ রিচার্ডসের ওয়েস্ট ইন্ডিজের কাছে সবশেষ এখানে হেরেছিল অ্যালান বোর্ডারের অস্ট্রেলিয়া। এর পর থেকে এবার নিয়ে গ্যাবায় টানা ২৬ টেস্ট অপরাজিত অস্ট্রেলিয়া। এই মাঠ দুর্গ হয়ে ওঠার একটি বড় কারণ, ১৯৯৩ সাল থেকেই অস্ট্রেলিয়ান গ্রীষ্মের প্রথম টেস্ট হয়ে আসছে এখানে। শুরুতেই গতিময় বাউন্সি উইকেট সামলাতে হিমশিম খেতে হয় বেশির ভাগ দলকে। ফিল হিউজ ট্র্যাজেডিতে এবার প্রথম টেস্ট হলো অ্যাডিলেডে। ভারতের সুযোগ ছিল একটু মানিয়ে নিয়ে ব্রিসবেন দুর্গ জয়ে হানা দেওয়ার। শুরুতে ইঙ্গিতও ছিল তেমন। কিন্তু কাল এক দিনেই পাল্টে গেল সব, অস্ট্রেলিয়া দেখিয়ে দিল কেন এবং কীভাবে এটি তাদের দুর্গ!
মাঠ যখন দুর্গ
স্টেডিয়াম ম্যাচ দল সময়কাল
ন্যাশনাল স্টেডিয়াম, করাচি ৩৪ পাকিস্তান ১৯৫৫-২০০০
কেনসিংটন ওভাল, বারবাডোজ ২৭ ও. ইন্ডিজ ১৯৪৮-১৯৯৩
ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড ২৬ অস্ট্রেলিয়া ১৯৮৮-
ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার ২৫ ইংল্যান্ড ১৯০৫-১৯৫৪
স্যাবাইনা পার্ক, জ্যামাইকা ১৯ ও. ইন্ডিজ ১৯৫৮-১৯৮৯
কেনিংটন ওভাল, লন্ডন ১৮ ইংল্যান্ড ১৮৮৪-১৯২৯
লর্ডস, লন্ডন ১৮ অস্ট্রেলিয়া ১৯৩৮-২০০৫
বেসিন রিজার্ভ, ওয়েলিংটন ১৮ নিউজিল্যান্ড ১৯৬৯-১৯৯৩
কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ ১৭ ও. ইন্ডিজ ১৯৭৮-১৯৯৮
এজবাস্টন, বার্মিংহাম ১৬ ইংল্যান্ড ১৯০২-১৯৭৪