অগৌরবও কম নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে বিস্মরণযোগ্য অনেক দিনই কেটেছে বাংলাদেশের। আছে অগৌরবের অনেক রেকর্ডও
 টেস্টে টানা সবচেয়ে বেশি ম্যাচে হার। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট থেকে শুরু করে ২০০৪ সালে হারারে টেস্ট পর্যন্ত টানা ২১ ম্যাচে।
 টানা সবচেয়ে বেশি সিরিজ হারের রেকর্ডে প্রথম দুটি নামই বাংলাদেশের। অভিষেকের পর রেকর্ড টানা ১৬টি সিরিজে হারার পর ২০০৫ থেকে ২০০৯ সালের মধ্যেও টানা ১১ সিরিজে হারে বাংলাদেশ।
 এক দিনে কোনো দলের সবচেয়ে বেশি রান করার রেকর্ড বাংলাদেশের বিপক্ষে। ২০০২ সালে কলম্বোর পি সারায় দ্বিতীয় দিনে ৫০৯ রান তোলে শ্রীলঙ্কা। খেলা হয়েছিল ১০৪ ওভার।
 এক ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডেও আছে বাংলাদেশের নাম। ২০০১ সালে মুলতানে বাংলাদেশের বিপক্ষে পাঁচটি সেঞ্চুরি করে পাকিস্তানিরা ছোঁয় অস্ট্রেলিয়াকে। ১৯৫৫ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ সেঞ্চুরি করেছিল অস্ট্রেলিয়া।
 ২০০২ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ছয় ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। ইনিংসে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ডে বাংলাদেশের সঙ্গী ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
 সুনীল গাভাস্কারের রেকর্ডে ভাগ বসিয়েও বিব্রত বাংলাদেশের হান্নান সরকার। রেকর্ডটা যে ম্যাচের প্রথম বলে সবচেয়ে বেশিবার আউট হওয়ার। তিনবার ম্যাচের প্রথম বলে আউট হয়েছেন হান্নান।
• এক ম্যাচে ট্রিপল সেঞ্চুরি ও সেঞ্চুরির দ্বিতীয় কীর্তিটার ভুক্তভোগী বাংলাদেশ। ২০১৪ সালে চট্টগ্রাম টেস্টে ৩১৯ ও ১০৫ রান করেছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।
 টেস্টে সবচেয়ে বড় উদ্বোধনী জুটিটা বাংলাদেশের বিপক্ষে। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও নিল ম্যাকেঞ্জি গড়েছিলেন ৪১৫ রানের জুটি।
 ২০০১ সালে কলম্বোয় বাংলাদেশের বিপক্ষে ২০১ রান করে মারভান আতাপাত্তু ও ১৫০ রান করে মাহেলা জয়াবর্ধনে স্বেচ্ছায় অবসর নেন। টেস্ট ইতিহাসে রিটায়ার্ড আউটের উদাহরণ এই দুটিই।