প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোহলি-ভক্তদের জন্য দারুণ এক দিন ছিল সোমবার। ‘ফ্যান বক্স’ নামে এক নতুন পণ্য বাজারে এসেছে তাঁদের জন্য। সেটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরাট কোহলি নিজেই। ফ্যান বক্সে ছিল একটি স্মার্টফোন, সঙ্গে ‘কোহলি ফ্যান ক্লাবের’ আগামী এক বছরের সদস্যপদ। অসাধারণ এক উপলক্ষ। কিন্তু সেখানেও বাদ সাধলেন পাপারাজ্জিরা। উপস্থিত এক নারী সাংবাদিক কোহলিকে প্রশ্ন করলেন আনুশকা শর্মাকে জড়িয়ে, দুজনের সম্পর্ক আবারও জোড়া লাগছে কি? প্রশ্নটা শুনেই খেপে গেলেন কোহলি, ‘এটা অন্যদের জানার দরকার নেই। ভক্তরা আমার কাছাকাছি আসতে পারবে, তার মানে এই নয়, আমার জীবনের সবকিছু সবাই জানবে।’ কতটা খেপেছেন সেটা বোঝা গেল ওই সাংবাদিককে কোহলির পাল্টা প্রশ্নে, ‘আপনার ব্যক্তিগত জীবন কেমন চলছে?’ ওয়ান ইন্ডিয়া।