অগ্রণী ব্যাংকের ছয়ে ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ষষ্ঠ জয় পেয়েছে অগ্রণী ব্যাংক। কাল বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে বারিধারা ড্যাজলার্সকে (১৮৮) ২১ রানে হারিয়েছে ব্যাংকার্সরা (২০৯)। ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অগ্রণী ব্যাংক। কাল ‘এ’ গ্রুপের অন্য চার ম্যাচে জিতেছে ওল্ড ডিওএইচএস, উদয়াচল, বিকেএসপি ও কাকরাইল বয়েজ। বিকেএসপি ১ রানে বাংলাদেশ বয়েজকে, ওল্ড ডিওএইচএস ২ রানে রূপগঞ্জ টাইগার্সকে, উদয়াচল ৫ উইকেটে শেখ জামাল ক্রিকেটার্সকে ও কাকরাইল ১৪ রানে হারিয়েছে ট্যালেন্ট হান্টকে। রূপগঞ্জের আল ইমরান অপরাজিত ছিলেন ৯৭ রানে।