অঘটন দেখবে নেলসন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯২ রানের ইনিংস খেলার পথে পল স্টার্লিং ছবি: এএফপি।
৯২ রানের ইনিংস খেলার পথে পল স্টার্লিং ছবি: এএফপি।

নেলসনের ছবির মতো সুন্দর স্যাক্সটন ওভাল কী স্বাক্ষী হতে যাচ্ছে আরও একটি আইরিশ মহাকাব্যের? এবারের বিশ্বকাপের প্রথম ‘অঘটন’টি কী ঘটতে যাচ্ছে আজই? এই প্রশ্নগুলোর উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ। তার আগে বলে রাখা উচিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু দারুণ এক জয়ের সম্ভাবনাই তৈরি করছে জায়ান্ট-কিলার হিসেবে খ্যাত আয়ারল্যান্ড। এই প্রতিবেতদনটি লেখার সময় ক্যারিবীয়দের ৩০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে পল স্টার্লি​ংয়ের দারুণ ইনিংসে আইরিশদের সংগ্রহ ২ উইকেটে ২২৪। হাতে আট উইকেট রেখে বাকী ১৬ ওভারে জয়ের জন্য তাদের দরকার মাত্র ৮১ রান। আয়ারল্যান্ডের জয় ঠেকাতে এই মুহূর্তে বিশেষ কিছুই করে দেখাতে হবে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের।
ক্যারবীয়দের সংগ্রহটা তিনশ পেরিয়ে যাওয়ার পর আয়ারল্যান্ডের পরাজয় দেখছিলেন যাঁরা, পল স্টার্লিংয়ের ব্যাটিং তাঁদের মুখ বন্ধই করার কাজটিই করেছে। মাত্র ৮৪ বলে স্টার্লিংয়ের ইনিংসটি ছিল ভয়-ডরহীন। ৯টি চার ও ৩টি ছয়ে সাজানো তাঁর এই ইনিংসের সমাপ্তি ঘটে মারলন স্যামুয়েলসের বলে, উইকেটর পেছনে রামদিনের হাতে ধরা পড়ে। আয়ারল্যান্ডের অপর উইকেটটিও এসেছে ওই রামদিনের হাত ধরে। সে যাত্রায় বোলার ছিলেন ক্রিস গেইল। স্টার্লিং ​তাঁর সেঞ্চুরি থেকে আট রান দূরে ফিরলেও আয়ারল্যান্ডের প্রত্যাশা বয়ে ব্যাট করছেন এড জয়েস। তাঁর সংগ্রহ ৭০। নেইল ও’ব্রেইনের সংগ্রহ ২৩।