৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪৫ রান করে মোহাম্মদ নবীর বলে ফিরেছেন বাবর আজম। ছবি: রয়টার্স
৪৫ রান করে মোহাম্মদ নবীর বলে ফিরেছেন বাবর আজম। ছবি: রয়টার্স
>২ বল হাতে রেখে ৩ উইকেটে জিতল পাকিস্তান

ইমাম-উল-হক ও বাবর আজম মিলে পাকিস্তানকে এগিয়ে নিচ্ছিলেন ভালোভাবেই। কিন্তু মাত্র আট বলের ব্যবধানে দুজনকেই তুলে নিয়ে ম্যাচে ফিরে এসেছে আফগানিস্তান। পাকিস্তানকে হারিয়ে স্বপ্ন দেখছে ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৯১ রান।

ছোট সংগ্রহ নিয়ে লড়াই করতে হলে শুরুতে উইকেট দরকার ছিল আফগানিস্তানের। ইনিংসের দ্বিতীয় বলেই ফখর জামানকে ফিরিয়ে দিয়ে আফগানদের সেই শুরু এনে দেন মুজিব উর-রেহমান। কিন্তু দ্বিতীয় উইকেটে ৭২ রানের জুটি গড়ে ম্যাচ থেকে সব আকর্ষণ উধাও করার বন্দোবস্ত করে ফেলেছিলেন ইমাম ও বাবর।

এরপরই পাকিস্তানকে জোড়া ধাক্কা দিয়েছেন মোহাম্মদ নবী। ১৬তম ওভারের শেষ বলে ইমামকে (৩৬) ফেলেছেন স্টাম্পিংয়ের ফাঁদে। নিজের পরের ওভারে তুলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ও পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান বাবর আজমকে (৪৫) করেছেন বোল্ড।

পাকিস্তানি স্পিনাররা উইকেট থেকে সহায়তা পেয়েছিলেন ভালোই। আফগান স্পিনাররাও বল ঘোরাচ্ছেন ভালোই। পাকিস্তানের ভরসা হয়ে উইকেটে আছেন মোহাম্মদ হাফিজ (৬) ও হারিস সোহেল (৩)।