অজেয় ভূমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় ম্যাচের একটিতেও জয় নেই, উল্টো হার পাঁচটিতে। শ্রীলঙ্কার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট পরিসংখ্যান একেবারেই বিবর্ণ। ওয়েস্ট ইন্ডিয়ানরা একমাত্র শ্রীলঙ্কাতেই এখনো কোনো টেস্ট জিততে পারেনি। তবে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের মাঠে সবচেয়ে বেশি টেস্ট খেলে জয়ের মুখ না দেখা দলটির নাম কিন্তু শ্রীলঙ্কা। লঙ্কানরা ভারতে ১৭টি টেস্ট খেলে একটিতেও জিততে পারেনি, জেতেনি অস্ট্রেলিয়ায় খেলা ১৩ টেস্টের একটিতেও। শ্রীলঙ্কার মাটিতে ১০ টেস্টে জয়হীন বাংলাদেশ আছে লঙ্কানদের পরেই। শ্রীলঙ্কাতেই ৭টি টেস্ট খেলে এখনো জেতেনি জিম্বাবুয়ে। বাংলাদেশ ৬টি ও জিম্বাবুয়ে ৭টি দেশে এখনো টেস্ট জিততে পারেনি। টেস্ট খেলুড়ে সব কয়টি দেশে টেস্ট জিতেছে পাঁচটি দল—অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড শুধু জিম্বাবুয়েতে জয় পায়নি। দুই টেস্ট খেলে ড্র করেছে দুটিতেই।