প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেলায় লঙ্কা করিল জয়। দ্বিজেন্দ্রলাল রায়ের পঙ্ক্তিটা অন্তত শ্রীলঙ্কায় ৩০০ রান তাড়া করতে নামার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওয়ানডেতে ২৬ বার চেষ্টা করেও যে ৩০০ রান টপকে শ্রীলঙ্কায় জিততে পারেনি কোনো দল। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে একমাত্র শ্রীলঙ্কাতেই এখনো প্রথম ব্যাট করে ৩০০ করা মানেই জয়। প্রতিবেশী ভারতে আবার বিপরীত ঘটনা। প্রথম ইনিংসে ৩০০ বা এর বেশি করেও আজকাল কোনো দল স্বস্তিতে থাকতে পারে না ভারতে। ৩০০ তাড়া করে সবচেয়ে বেশি ১৫টি জয়ের ঘটনা ভারতেই হয়েছে। অবশ্য প্রথম ইনিংসে সবচেয়ে বেশি ৫১ বার ৩০০-ও হয়েছে এখানেই। ভারতের পরেই সাতবার ৩০০ পেরোনো জয় দেখেছে দক্ষিণ আফ্রিকা। তিনে পাকিস্তান (৬)। চারটি করে ম্যাচ নিয়ে যৌথভাবে চারে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।