প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু ৪৪ বলে ৮৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে জো রুট প্রায় একাই হারিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে। আর পার্শ্বনায়কের চরিত্রে ছিলেন জেসন রয়। তবে ‘আরেকজনে’র অবদানের কথা ভুললে চলবে না; মি. এক্সট্রা! ইংল্যান্ড ইনিংসের তৃতীয় সর্বোচ্চ ২৬ রান এসেছে অতিরিক্ত থেকে! ২২৯ রানের বড় পুঁজি পেয়েই কিনা উদারহস্তে অতিরিক্ত রান বিলিয়েছেন প্রোটিয়া বোলাররা। সবচেয়ে বেশি করেছেন ওয়াইড বল। ১৯.৪ ওভারে ২০টি ওয়াইড দিয়েছেন তাঁরা। বিস্ময়কর হলো, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়েও বেশি ওয়াইড দেওয়ার নজির আছে। ২০০৭ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ওয়েস্ট ইন্ডিজের বোলাররা ১৭.৪ ওভারে ২৩টি ওয়াইড দিয়েছিলেন।
