
চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ১০ ব্যক্তিগত ইনিংসের অর্ধেকই ছিল তামিম ইকবালের। পরশু ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ১২৮ রান করে সংখ্যাটা আরও বাড়িয়ে নিলেন বাঁহাতি ওপেনার। বাংলাদেশের সর্বোচ্চ ১০ ব্যক্তিগত ইনিংসের ছয়টিই এখন তামিমের। টেস্ট খেলুড়ে অন্য নয়টি দলের সর্বোচ্চ ১০ ইনিংসে এ রকম একচ্ছত্র আধিপত্য নেই কোনো ব্যাটসম্যানের। শুধু ওয়ানডে খেলেছে এমন দলগুলোর ব্যাটসম্যানদের মধ্যে তামিমের কাছাকাছি আছেন রায়ান টেন ডেসকাট। হল্যান্ডের সর্বোচ্চ ১০ ইনিংসের পাঁচটিই টেন ডেসকাটের। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে তামিমের পরে শীর্ষ দশে সবচেয়ে বেশি ইনিংস আছে শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়ার (৪টি)।
শীর্ষ দশে সবচেয়ে বেশি ইনিংস
ওয়ানডেতে দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ
৬ তামিম ইকবাল (বাংলাদেশ)
৫ টেন ডেসকাট (হল্যান্ড)
৪ সনাৎ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা)
৪ আশিস বাগাই (কানাডা)
* কমপক্ষে ৫০টি ওয়ানডে খেলেছে এমন দল