অতুলনীয় ব্র্যাডম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম রানটি নিতে ৭ বল লাগল অজিঙ্কা রাহানের। দ্বিতীয় রানটি নিতে খেললেন আরও ৯ বল! ম্যাট হেনরির বলটা লং লেগে ঠেলে দিতেই করতালিতে ফেটে পড়ল ইন্দোর। টেস্টে ২ হাজার রান হয়ে গেল রাহানের। ২৯ টেস্টে এসে এই মাইলফলক ছুঁলেন রাহানে, ইনিংস খেলেছেন ৪৯টি। ২ হাজার রান করতে বিরাট কোহলিরও লেগেছিল ৫৩ ইনিংস। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রাহানের চেয়ে দ্রুত এই মাইলফলক ছুঁয়েছেন ৯ জন। অবশ্য সবচেয়ে দ্রুত ২ হাজার রান করে রেকর্ডটি প্রায় ধরাছোঁয়ার বাইরে নিয়ে রেখেছেন স্যার ডন ব্র্যাডম্যান। মাত্র ২২ ইনিংসেই ২ হাজার রান করেছিলেন ডন। দ্বিতীয় দ্রুততম জর্জ হেডলিরও লেগেছিল ব্র্যাডম্যানের চেয়ে ১০ ইনিংস বেশি।
টেস্টে দ্রুততম ২০০০ রান
ইনিংস ব্যাটসম্যান
২২ ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া)
৩২ জর্জ হেডলি (ওয়েস্ট ইন্ডিজ)
৩৩ হার্বার্ট সাটক্লিফ (ইংল্যান্ড)
৩৩ মাইক হাসি (অস্ট্রেলিয়া)
৩৫ ডগ ওয়াল্টার্স (অস্ট্রেলিয়া)
৩৫ ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)