অদ্বিতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ড কর্নার
রেকর্ড কর্নার

১৯৭৯ সালের ৮ ডিসেম্বর। মেলবোর্নে বিশ্ব সিরিজ কাপে পিটার উইলির বলে অস্ট্রেলিয়ার রডনি মার্শের ক্যাচ নিয়েছিলেন ইংলিশ উইকেটকিপার ডেভিড বেয়ারস্টো। ক বেয়ারস্টো ব উইলি—২০১৫ সালের আগে স্কোরকার্ডে এই যুগলবন্দী একবারই দেখেছিল ওয়ানডে ক্রিকেট। গত কয়েক মাসে অবশ্য বেশ কবারই স্কোরকার্ডে ‘ক বেয়ারস্টো ব উইলি’ লেখা হয়েছে। পিটার উইলির ছেলে ডেভিড উইলির বোলিংয়ে ডেভিড বেয়ারস্টোর ছেলে জনি বেয়ারস্টো তিনটি ক্যাচ নিয়েছেন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওয়ানডেতে বাবা-ছেলেদের এমন যুগলবন্দীর উদাহরণ এই একটিই। জিম্বাবুয়ের ওয়ালার-জার্ভিস পরিবারও ঢুকে যেতে পারত এ তালিকায়। তা হয়নি বাবাদের ‘ব্যর্থতায়’। কাইল জার্ভিসের বোলিংয়ে ম্যালকম ওয়ালার কয়েকটি ক্যাচ নিলেও একসঙ্গে ১০টি ম্যাচ খেলেও ম্যালকম জার্ভিসের বলে ক্যাচ নেওয়া হয়নি অ্যান্ডি ওয়ালারের।