প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬/৪৭, ক্যারিয়ার-সেরা বোলিং, ব্যাট হাতে দুই ইনিংসেই শূন্য। কিংস্টন টেস্ট বিচিত্র কারণেই মনে রাখবেন জেরোম টেলর। এমন নয় যে, এই প্রথম টেস্টে একই ম্যাচে জোড়া শূন্য ও ইনিংসে ৫ উইকেট পেলেন কেউ। সব মিলিয়ে ৪৩ বার এমন বিপরীত অভিজ্ঞতা হয়েছে ক্রিকেটারদের। এর সাতটির সঙ্গেই জড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের নাম। টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট নেওয়া প্রথম বোলার কোর্টনি ওয়ালশ দুবার জোড়া শূন্যের ম্যাচে ৫ উইকেট পেয়েছেন। ওয়ালশ ছাড়া শুধু শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনই দুবার টেস্টে এই অদ্ভুত ‘ডাবল’ করেছেন। এই তালিকায় আছে বাংলাদেশেরও একজন। ২০১০ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে একমাত্র ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর রুবেল হোসেন দুই ইনিংসেই আউট হন শূন্য রানে।