অধিনায়কত্বে খুশি মাশরাফি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান গেমসে বাংলাদেশ দলের অধিনায়ক হয়ে যখন ইনচনের উদ্দেশে দেশ ছাড়লেন, তখনই জানতেন পেতে যাচ্ছেন আরও বড় দায়িত্ব। একান্ত আলাপে বোর্ডপ্রধান জানিয়েই দিয়েছিলেন তাঁদের ইচ্ছের কথা। কাল আনুষ্ঠানিক ঘোষণা শুনে দক্ষিণ কোরিয়া থেকে মাশরাফি বিন মুর্তজা জানালেন নিজের উচ্ছ্বাস। এশিয়াডের কোয়ার্টার ফাইনালে আজ কুয়েতের মুখোমুখি বাংলাদেশ। তার আগে অফিশিয়াল নৈশভোজ শেষে গত রাতে বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক জানালেন, ‘আমি আনন্দিত, খুশি। আমার প্রতি আস্থা রাখায় বিসিবির প্রতি কৃতজ্ঞ। তবে এই মুহূর্তে আমার ভাবনায় শুধুই এশিয়ান গেমস। এই টুর্নামেন্ট শেষে ওয়ানডের অধিনায়কত্ব নিয়ে ভাবব।’